উদ্দীপকের শেষোক্ত প্রাণী দুটি একই পর্বভুক্ত হলেও আলাদা শ্রেণির- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের শেষোক্ত প্রাণী দুটি হলো হাঙ্গর মাছ এবং রুইমাছ। এরা একই পর্বের হলেও এরা আলাদা শ্রেণির। নিচে তা বিশ্লেষণ করা হলো- হাঙ্গর মাছের বৈশিষ্ট্য : ১. দেহ অসংখ্য ক্ষুদ্র প্ল্যাকয়েড আইশে আবৃত। ২. অন্তঃকঙ্কাল সম্পূর্ণভাবে তরুণাস্থিময়। ৩. মাথার দু'পাশে ৫-৭ জোড়া ফুলকারন্দ্র পৃথকভাবে বাইরে উন্মুক্ত। ৪. পুচ্ছ পাখনা হেটারোসার্কাল ধরনের অর্থাৎ পুচ্ছ পাখনার অংশ দুটি অসমান । এ সকল বৈশিষ্ট্যের কারণে প্রাণীটি Chondrichthyes শ্রেণির অন্তর্গত । রুইমাছের বৈশিষ্ট্য : ১. এদের অন্তঃকঙ্কাল অস্থিময়। ২. ত্বক গ্রন্থিময় এবং সাধারণত সাইক্লয়েড বা টিনয়েড ধরনের আঁইশে আবৃত। ৩. মাথার দু'পাশে একটি করে ফুলকারন্দ্র অবস্থিত যা কানকো দিয়ে আবৃত। ৪. পৌচ্ছিক পাখনা হোমোসাকাল। ৫. এদের বায়ুথলি বা পটকা বিদ্যমান । এসব বৈশিষ্ট্যের কারণে প্রাণীটি Actinopterygii শ্রেণির অন্তর্গত প্রাণী । উপরের বৈশিষ্ট্যসমূহ পর্যালোচনা করলে দেখা যায় প্রাণীদ্বয় Vertebrata উপপর্বের যথাক্রমে Chondrichthyes ও Actinopterygii শ্রেণির প্রাণী। অর্থাৎ প্রাণী দুটির মধ্যে শ্রেণিতাত্ত্বিক ভিন্নতা রয়েছে। তবে উভয় প্রাণীই Chordata পর্বের।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকের শেষোক্ত প্রাণী দুটি একই পর্বভুক্ত হলেও আলাদা শ্রেণির- বিশ…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর