উদ্দীপকে A ও C চিহ্নিত প্রাণী দুটি “একই পর্ব হলেও উপ-পর্ব ভিন্ন”- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের A ও B প্রাণী দুটির পর্ব Chordata হলেও এদের উপপর্ব ভিন্ন। উদ্দীপকের “A” হলো অমেরুদণ্ডী কর্ডেট এবং “C” হলো মেরুদপ্তী কর্ডেট'। “A” চিহ্নিত চিত্রের জীবটি হচ্ছে Ascidia যা Chordata পর্বের Urochordata উপপর্বের Ascidiacea শ্রেণির অন্তর্গত প্রাণী । Urochordata উপপর্বের প্রাণীদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের লার্ভা দশায় লেজ অঞলে নটোকর্ড থাকলেও পরিণত প্রাণীতে নটোকর্ড বিলুপ্ত হয়ে যায়। এদের লার্ভা দশাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদের লার্ভা দশায় লার্ভার লেজ অঞ্চলে নটোকর্ড বিদ্যমান থাকে। লার্ভা দশা হতে পরিণত প্রাণীতে রূপান্তরের সময় ধীরে ধীরে নটোকর্ডের বিলোপ ঘটে। তাই Ascidia -র পরিণত প্রাণীতে কোনো নটোকর্ড থাকে না। এজন্য এদের বলা হয় অমেরুদপ্তী Chordate৷ অন্যদিকে 'C [গণিত] চিত্রের প্রাণীটি মাছ। মাছ Chordata পর্বের Vertebrata উপপর্বের Actinopterygii শ্রেণির অন্তর্ভুক্ত প্রাণী। এই Vertebrata উপপর্বের সদস্যরা ভ্রূণীয় জীবনে নটোকর্ড ধারণ করে। পরিণত বয়সে এ নটোকর্ড অস্থিময় বা তরুণাস্থিময় কশেরুকা বিশিষ্ট মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এটাই প্রতীয়মান হয় যে, প্রাণী দুটি একই পর্ব হলেও এদের উপপর্ব ভিন্ন।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকে A ও C চিহ্নিত প্রাণী দুটি “একই পর্ব হলেও উপ-পর্ব ভিন্ন”- ব…
উদ্দীপক

Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর