উদ্দীপকের শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বিভিন্ন প্রাণীতে ভিন্ন ভিন্ন প্রতিসাম্যতা দেখা যায়। বিভিন্ন প্রাণীর ওপর ভিত্তি করে প্রতিসাম্যতার প্রকারভেদ নিম্নরূপ - প্রতিসাম্যতা : অক্ষের সাথে সামঞ্জস্য রেখে প্রাণিদেহের বিভিন্ন অংশে সুষম বণ্টনকে প্রতিসাম্য বলে। দ্বি-পার্শ্বীয় প্রতিসাম্য : যখন কোনো প্রাণিদেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর লম্বালম্বিভাবে কেবল একবার দুটি সমান অংশে ভাগ করা যায় তখন তাকে দ্বি-পার্শ্বীয় প্রতিসাম্য বলে। যেমন: Arthropoda, Chordata. অরীয় প্রতিসাম্য : যখন কোনো প্রাণিদেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর যে কোনো তলে সমান অংশে বিভক্ত করা যায় তখন তাকে অরীয় প্রতিসাম্য বলে। যেমন Cnidaria ও Ctenophora দ্বি-অরীয় প্রতিসাম্য : যখন কোনো প্রাণিদেহকে উহার মৌখিক ও এর বিপরীত অক্ষ বরাবর দুটি তলে সমানভাবে বিভক্ত করা যায় তখন তাকে দ্বি-অরীয় প্রতিসাম্য বলে। যেমন : Ctenophora 3 Anthozoa গোলীয় প্রতিসাম্য: যখন কোনো গোলাকার জীবদেহকে উহার কেন্দ্র বরাবর যে কোনো তলে সমান ও সদৃশ অংশে ভাগ করা যায় তাকে গোলীয় প্রতিসাম্য বলে। যেমন: Volvar অপ্রতিসাম্য : যখন কোনো প্রাণিদেহকে উহার কেন্দ্রীয় অক্ষ বা অন্য গ্রাহ কোনো তলে সমানভাবে বিভক্ত করা যায় না তখন তাকে অপ্রতিসাম্য বলে। যেমন: Pila globosa.
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকের শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর