উদ্দীপকের সাথে সম্পর্কযুক্ত পর্বটির বৈশিষ্ট্য লেখো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্রের বৈশিষ্ট্য থেকে বোঝা যায় যে, এটি প্রাণী জগতের সবচেয়ে উন্নত পর্ব Chordata-এর বৈশিষ্ট্যের সাথে সম্পর্কযুক্ত। Chordata পর্বের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। i. Chordata পর্বের প্রাণীদের ভূণাবস্থায় বা আজীবন পৃষ্ঠ-মধ্যরেখা বরাবর দণ্ডাকার ও স্থিতিস্থাপক নিরেট নটোকর্ড থাকে। উন্নত প্রাণীতে ইহা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। ii. নটোকর্ডের ঠিক উপরে ফাঁপা, নলাকার স্নায়ুরজ্জু থাকে, যা উন্নত প্রাণীতে পরিবর্তিত হয়ে সম্মুখে মস্তিষ্ক ও পশ্চাতে সুষুম্নাকাণ্ড গঠন করে। iii. জীবনের যে কোন দশায় বা আজীবন গলবিলের দুপাশে কয়েকজোড়া ফুলকারন্দ্র থাকে, যা উন্নত প্রাণীতে লুপ্ত হয়। iv. কর্ডেটের হৃৎপিন্ড অঙ্কীয়দেশে অবস্থান করে। v. কর্ডেটের দেহ ত্রিস্তরবিশিষ্ট, দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং প্রকৃত সিলোমযুক্ত। Chordata পর্বটি উল্লিখিত বৈশিষ্ট্যের জন্য প্রাণিজগতের মধ্যে সবচেয়ে উন্নত।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকের সাথে সম্পর্কযুক্ত পর্বটির বৈশিষ্ট্য লেখো।
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর