উদ্দীপকের ছক-১-এর প্রাণিগুলিকে ছক-২ মোতাবেক কারণসহ গোষ্ঠীভুক্ত করো।
উত্তর: উদ্দীপকের ছক-২ প্রাণীদের দেহগহ্বর অর্থাৎ সিলোম রয়েছে। সিলোম হচ্ছে এমন এক ধরনের দেহগহ্বর যা মেসোডার্ম থেকে উদ্ভূত এবং পেরিটোনিয়াম নামে মেসোডার্মাল কোষস্তরে আবৃত। সিলোমের বিভিন্নতার ভিত্তিতে ছক-১-এর প্রাণীদের নিম্নোক্তভাবে গোষ্ঠীভুক্ত করা যায়: i. অ্যাসিলোমেট: এদের দেহে সিলোম থাকে না। দেহগহ্বর মেসেনকাইম ও পেশি দ্বারা পূর্ণ থাকে। যেমন-ফিতাকৃমি। ii. স্যুডোসিলোমেট: এসব প্রাণীর দেহগহ্বর মেসোডার্মাল পেরিটোনিয়াম দ্বারা আবৃত থাকে না। দেহগহ্বরের চারিদিকে পেশিস্তর বিদ্যমান। যেমন- গোলকৃমি। iii. ইউসিলোমেট: এরা প্রকৃত সিলোমযুক্ত প্রাণী। কারণ এদের দেহগহ্বর মেসোডার্মাল এপিথেলিয়াল কোষে গঠিত পেরিটোনিয়াম স্তরে সম্পূর্ণ বেষ্টিত থাকে। যেমন- রুইমাছ।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকের ছক-১-এর প্রাণিগুলিকে ছক-২ মোতাবেক কারণসহ গোষ্ঠীভুক্ত করো।
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর