শেয়ারFacebookWhatsApp

মাহবুবের দেখা প্রথম প্রাণীটির শ্রেণিগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।

উত্তর: মাহবুবের দেখা প্রথম প্রাণীটির গায়ে লোম থাকায় বোঝা যায় এটি একটি স্তন্যপায়ী প্রাণী। কর্ডাটা পর্বের লোমযুক্ত মেরুদণ্ডী প্রাণীরাই স্তন্যপায়ী বা ম্যামাল, যারা এ পর্বের ম্যামালিয়া শ্রেণির সদস্য। এরূপ প্রাণীর শ্রেণিগত বৈশিষ্ট্য হলো: এদের দেহ লোমাবৃত, বহিঃকর্ণে পিনা এবং দেহে স্তনগ্রন্থি, সিবাম গ্রন্থি ও ঘর্মগ্রন্থি বিদ্যমান। এদের উদর ও বক্ষগহ্বরের মধ্যস্থলে পেশিবহুল মধ্যচ্ছদা বিদ্যমান, যা হৃৎপিণ্ড ও ফুসফুসদের উদরীয় অঙ্গদের থেকে পৃথক করে রাখে এবং নিঃশ্বাস- প্রশ্বাসের সহায়তা করে। এর চেয়ালে বিভিন্ন ধরনের দাঁত বিদ্যমান। এটি উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। এর হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠবিশিষ্ট ও দ্বিচক্রীয় (ডাবল সার্কিট) এবং এর রক্তের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন।

HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল

মাহবুবের দেখা প্রথম প্রাণীটির শ্রেণিগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।

উদ্দীপক

মাহবুব একটি দুর্গম এলাকায় বেড়াতে গিয়ে দুটি ভিন্ন ধরনের প্রাণী দেখল। প্রথমে সে যে প্রাণীটি দেখলো তার গায়ে লোম রয়েছে। পরবর্তীতে দেখা প্রাণীটির গা পালকযুক্ত।

Dinajpur · 2017

উত্তর

দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীবের ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হওয়াই হলো মিথোজীবিতা।

উত্তর

হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কেবল কার্বন ডাইঅক্সাইড (CO₂) সমৃদ্ধ রক্ত বাহিত হলে তাকে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলে। রুই মাছে এ ধরনের হৃৎপিণ্ড দেখা যায়। অক্সিজেনযুক্ত রক্ত কখনোই এই হৃৎপিণ্ডে পরিবাহিত হয় না।

উত্তর

মাহবুবের দেখা প্রথম প্রাণীটির গায়ে লোম থাকায় বোঝা যায় এটি একটি স্তন্যপায়ী প্রাণী। কর্ডাটা পর্বের লোমযুক্ত মেরুদণ্ডী প্রাণীরাই স্তন্যপায়ী বা ম্যামাল, যারা এ পর্বের ম্যামালিয়া শ্রেণির সদস্য। এরূপ প্রাণীর শ্রেণিগত বৈশিষ্ট্য হলো: এদের দেহ লোমাবৃত, বহিঃকর্ণে পিনা এবং দেহে স্তনগ্রন্থি, সিবাম গ্রন্থি ও ঘর্মগ্রন্থি বিদ্যমান। এদের উদর ও বক্ষগহ্বরের মধ্যস্থলে পেশিবহুল মধ্যচ্ছদা বিদ্যমান, যা হৃৎপিণ্ড ও ফুসফুসদের উদরীয় অঙ্গদের থেকে পৃথক করে রাখে এবং নিঃশ্বাস- প্রশ্বাসের সহায়তা করে। এর চেয়ালে বিভিন্ন ধরনের দাঁত বিদ্যমান। এটি উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। এর হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠবিশিষ্ট ও দ্বিচক্রীয় (ডাবল সার্কিট) এবং এর রক্তের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মাহবুবের দেখা দুটি ভিন্ন ধরনের প্রাণী মূলত একই পর্বের অর্থাৎ Chordata পর্বের অন্তর্গত। তবে উহাদের গঠন বৈশিষ্ট্য পর্যালোচনা করে দেখা যায় যে, একই পর্বের অন্তর্ভুক্ত হলেও উহারা পর্বের দুটি ভিন্ন শ্রেণিতে বিভক্ত। আর এ শ্রেণি দুটি হলো যথাক্রমে Mammalia এবং Aves। কারণ Mammalia শ্রেণির প্রাণীদের সাধারণত দেহের বহিরাবরণে লোম থাকে অপরদিকে Aves শ্রেণির প্রাণীদের দেহের বহিরাবরণে পালক বিদ্যমান। এদের মাঝে আরও যেসব ভিন্নতা পরিলক্ষিত হয় তা হলো- Aves শ্রেণির প্রাণীরা ডিম পাড়ে, এদের স্তনগ্রন্থি অনুপস্থিত। অপরদিকে Mammalia শ্রেণির প্রাণীরা সাধারণত সন্তান প্রসব করে এবং স্তনগ্রন্থির উপস্থিতির কারণে এরা সন্তানকে মাতৃদুগ্ধ পান করাতে সক্ষম। Aves শ্রেণির প্রাণীদের অগ্রপদ ডানায় রূপান্তরিত হয় কিন্তু Mammalia প্রাণীদের ডানা অনুপস্থিত। Aves শ্রেণির প্রাণীদের বায়ুথলি এবং বায়ুপূর্ণ হালকা অস্থি থাকায় এরা উড়তে সক্ষম, অপরদিকে Mammalia শ্রেণির প্রাণীর অস্থি তুলনামূলকভাবে নিরেট এবং সাধারণত এরা উড়তে অক্ষম। Aves শ্রেণির প্রাণীদের চোয়াল দন্তবিহীন চঞ্চুতে রূপান্তরিত হয়েছে যেখানে Mammalia শ্রেণির প্রাণীদের দাঁত ও ঠোঁট বিদ্যমান। কাজেই উপর্যুক্ত শ্রেণিগত বৈশিষ্ট্যের ভিন্নতার কারণে মাহবুবের দেখা প্রাণী দুটি ভিন্ন শ্রেণিতে অবস্থান করলেও তাদের পর্বগত অবস্থান একই অর্থাৎ এরা উভয়ই কর্ডাটা পর্বের প্রাণী।
HSCBiology 2nd PaperChapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকের প্রাণীটি কোন শ্রেণির অন্তর্ভুক্ত?

Sylhet · 2016

  • Sarcopterygii
  • Actinopterygii
  • Chondrichthyes
  • Cephalaspidomorphi

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকে উল্লিখিত প্রাণীর বৈশিষ্ট্য হলো- i. দেহ প্ল্যাকয়েড আঁইশে আবৃত ii. পুচ্ছ পাখনা হোমোসার্কাল iii. ৫-৭ জোড়া ফুলকারন্ধ্র নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের R চিত্রের প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য হলো- i. সন্ধিযুক্ত উপাঙ্গ ii. শিখাকোষ iii. পুঞ্জাক্ষি নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.Q চিত্র কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়?

Jessore · 2016

  • অরীয়
  • গোলীয়
  • অপ্রতিসম
  • দ্বিপাশ্বীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভেনাস হার্ট পাওয়া যায়—

Jessore · 2016

  • ব্যাঙ
  • মাছ
  • কুমির
  • পাখি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ' (Ray finned fishes) নামে পরিচিত কোন শ্রেণি?

Comilla · 2016

  • Myxini
  • Chondrichthyes
  • Actinopterygii
  • Sarcopterygii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিম্নের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?

Dhaka · 2016

  • Cavia porcellus
  • Naja naja
  • Copsychus saularis
  • Panthera tigris

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.Scoliodon laticaudus-এর আঁইশ কোন ধরনের?

Dhaka · 2016

  • সাইক্লয়েড
  • প্ল্যাকয়েড
  • টিনয়েড
  • গ্যানয়েড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী?

Jessore · 2016

  • নিডারিয়া
  • একাইনোডার্মাটা
  • পরিফেরা
  • মলাস্কা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?

Jessore · 2016

  • পরিফেরা
  • একাইনোডার্মাটা
  • অ্যানিলিডা
  • আর্থ্রোপোডা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.Annelida পর্বের প্রাণীর লার্ভার নাম কী?

Sylhet · 2016

  • অ্যামোটি
  • ট্রকোফোর
  • প্যারেনকাইমুলা
  • মিরাসিডিয়াম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত?

Dinajpur · 2016

  • Mollusca
  • Annelida
  • Echinodermata
  • Cnidaria

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকের প্রাণীটরফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকে উল্লিখিতউদ্দীপকের R চিত্রের প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য হলো- i. সন্ধিযুক্ত উপাঙ্গ ii. শিখQ চিত্র কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়?ভেনাস হার্ট পাওয়া যায়—'রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ' (Ray finned fishes) নামে পরিচিত কোন শ্রেণি?নিম্নের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?Scoliodon laticaudus-এর আঁইশ কোন ধরনের?কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী?কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?Annelida পর্বের প্রাণীর লার্ভার নাম কী?কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।