উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্যের পর্বগুলোর মধ্যে উন্নত ও অনুন্নত প্রাণীদের দুটি পর্বের নাম ও দুইটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্যের তিনটি পর্বের প্রাণীদের মধ্যে তুলনামূলক বিচারে উন্নত পর্ব হলো Chordata (কর্ডাটা) এবং অনুন্নত পর্ব হলো নিডারিয়া (Cnidaria)। নিচে পর্ব দুটির দুইটি শনাক্তকারী বৈশিষ্ট্য দেওয়া হলো: পর্ব: Chordata i. ভ্রূণাবস্থায় অথবা আজীবন পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার ও স্থিতিস্থাপক নিরেট নটোকর্ড থাকে। ii . নটোকর্ডের ঠিক ওপরে লম্ব অক্ষ বরাবর ফাঁপা, নলাকার স্নায়ুরজ্জু থাকে। পর্ব: Cnidaria i. দেহে নেমাটোসিস্ট ধারণকারী বিশেষ ধরনের অসংখ্য নিডোসাইট কোষ থাকে। ii. দেহকোষ এপিডার্মিস ও এন্ডোডার্মিস নামের দুটি স্তরে বিন্যস্ত, যার মাঝে মেসোগ্লিয়া নামক অকোষীয় পদার্থ থাকে।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্যের পর্বগুলোর মধ্যে উন্নত ও অনুন্নত প্রাণ…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর