মাহবুবের দেখা প্রথম প্রাণীটির শ্রেণিগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উত্তর: মাহবুবের দেখা প্রথম প্রাণীটির গায়ে লোম থাকায় বোঝা যায় এটি একটি স্তন্যপায়ী প্রাণী। কর্ডাটা পর্বের লোমযুক্ত মেরুদণ্ডী প্রাণীরাই স্তন্যপায়ী বা ম্যামাল, যারা এ পর্বের ম্যামালিয়া শ্রেণির সদস্য। এরূপ প্রাণীর শ্রেণিগত বৈশিষ্ট্য হলো: এদের দেহ লোমাবৃত, বহিঃকর্ণে পিনা এবং দেহে স্তনগ্রন্থি, সিবাম গ্রন্থি ও ঘর্মগ্রন্থি বিদ্যমান। এদের উদর ও বক্ষগহ্বরের মধ্যস্থলে পেশিবহুল মধ্যচ্ছদা বিদ্যমান, যা হৃৎপিণ্ড ও ফুসফুসদের উদরীয় অঙ্গদের থেকে পৃথক করে রাখে এবং নিঃশ্বাস- প্রশ্বাসের সহায়তা করে। এর চেয়ালে বিভিন্ন ধরনের দাঁত বিদ্যমান। এটি উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। এর হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠবিশিষ্ট ও দ্বিচক্রীয় (ডাবল সার্কিট) এবং এর রক্তের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
মাহবুবের দেখা প্রথম প্রাণীটির শ্রেণিগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর