মাহবুবের দেখা প্রাণী দুটি ভিন্ন শ্রেণির হলেও একই পর্বের অন্তর্গত-বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মাহবুবের দেখা দুটি ভিন্ন ধরনের প্রাণী মূলত একই পর্বের অর্থাৎ Chordata পর্বের অন্তর্গত। তবে উহাদের গঠন বৈশিষ্ট্য পর্যালোচনা করে দেখা যায় যে, একই পর্বের অন্তর্ভুক্ত হলেও উহারা পর্বের দুটি ভিন্ন শ্রেণিতে বিভক্ত। আর এ শ্রেণি দুটি হলো যথাক্রমে Mammalia এবং Aves। কারণ Mammalia শ্রেণির প্রাণীদের সাধারণত দেহের বহিরাবরণে লোম থাকে অপরদিকে Aves শ্রেণির প্রাণীদের দেহের বহিরাবরণে পালক বিদ্যমান। এদের মাঝে আরও যেসব ভিন্নতা পরিলক্ষিত হয় তা হলো Aves শ্রেণির প্রাণীরা ডিম পাড়ে, এদের স্তনগ্রন্থি অনুপস্থিত। অপরদিকে Mammalia শ্রেণির প্রাণীরা সাধারণত সন্তান প্রসব করে এবং স্তনগ্রন্থির উপস্থিতির কারণে এরা সন্তানকে মাতৃদুগ্ধ পান করাতে সক্ষম। Aves শ্রেণির প্রাণীদের অগ্রপদ ডানায় রূপান্তরিত হয় কিন্তু Mammalia প্রাণীদের ডানা অনুপস্থিত। Aves শ্রেণির প্রাণীদের বায়ুথলি এবং বায়ুপূর্ণ হালকা অস্থি থাকায় এরা উড়তে সক্ষম, অপরদিকে Mammalia শ্রেণির প্রাণীর অস্থি তুলনামূলকভাবে নিরেট এবং সাধারণত এরা উড়তে অক্ষম। Aves শ্রেণির প্রাণীদের চোয়াল দন্তবিহীন চঞ্চুতে রূপান্তরিত হয়েছে যেখানে Mammalia শ্রেণির প্রাণীদের দাঁত ও ঠোঁট বিদ্যমান। কাজেই উপর্যুক্ত শ্রেণিগত বৈশিষ্ট্যের ভিন্নতার কারণে মাহবুবের দেখা প্রাণী দুটি ভিন্ন শ্রেণিতে অবস্থান করলেও তাদের পর্বগত অবস্থান একই অর্থাৎ এরা উভয়ই কর্ডাটা পর্বের প্রাণী।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
মাহবুবের দেখা প্রাণী দুটি ভিন্ন শ্রেণির হলেও একই পর্বের অন্তর্গত-বি…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর