উদ্দীপকের শেষের বাক্যটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ১ম প্রাণীটি হলো Ascidia montula. ২য় প্রানীটি হল হাঙ্গর (Scoliodon) যা Chordata পর্ব ও Urochordata এবং Vertebra উপপর্বভুক্ত প্রাণী। অ্যাসিডিয়া ও হাঙ্গর একই পর্বভুক্ত হলেও একই উপ পর্বভুক্ত নয়। নিম্নে তা বিশ্লেষণ করা হলো - ১) অ্যাসিডিয়াতে ভ্রূণ অবস্থায় লেজের দিকে নটোকর্ড অবস্থান করে কিন্তু সারাজীবন ব্যাপী নটোকর্ড থাকে না । অন্যদিকে Scoliodon এ সারা জীবনব্যাপী দেহের পৃষ্ঠভাগ বরাবর দন্ডাকার নটোকর্ড থাকে ২) হাঙ্গরের নটোকর্ড মেরুদন্ড দ্বারা প্রতিস্থাপিত হয় কিন্তু Ascidia তে তা হয় না।৩) হাঙ্গরের মস্তিষ্ক সুষুম্নাকান্ডে রূপান্তরিত হলেও অ্যাসিডিয়ার তা হয় না। ৪) হাঙ্গরের দেহ অসংখ্য ক্ষুদ্র প্লাকয়েড নামক সূক্ষ্ম কাটার মত আইশে আবৃত অথবা নগ্ন। অপরদিকে অ্যাসিডিয়ার দেহ অর্ধস্বচ্ছ ও চামড়ার মত টিউনিক নামক আবরণে আবৃত। ৫) Scoliodon এর পুচ্ছ পাখনা হেটারোসার্কাল ধরনের অপরদিকে Ascidia [গণিত] র লার্ভা লেজ বিশিষ্ট পরিণত প্রাণী লেজবিহীন। ৬) হাঙ্গরে বায়ুথলি থাকে না কিন্তু অ্যাসিডিয়ার থলে আকৃতির সুগঠিত গলবিলে অসংখ্য ফুলকো রন্ধ্র আড়াআড়িভাবে অবস্থান করে। এরকম অসংখ্য পার্থক্য অ্যাসিডিয়া ও হাঙ্গর এর ভিতরে লক্ষ্য করা যায়। তাই উদ্দীপকের শেষ বাক্যটি অর্থাৎ আসিডিয়া এবং হাঙ্গর একই পর্বের হলেও একই উপপর্বের নয় -যথার্থ।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকের শেষের বাক্যটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর