উদ্দীপকে উল্লিখিত A ও B চিহ্নিত প্রাণী কর্ডেড হলেও উভয় মেরুদন্ডী নয় -বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত A হলো ৷ Ascidia mentula এবং B হলো রুই মাছ। A ও B কর্ডাটা পর্বের প্রাণী। রুই মাছ মেরুদন্ডী প্রাণীর হলেও Ascidia mentula মেরুদন্ডী প্রাণী নয়। নিচে তা বিশ্লেষণ করা হলো: কর্ডেট প্রাণীর তিনটি অনন্য বৈশিষ্ট্য রয়েছে: ১. স্থিতিস্থাপক নটোকর্ড, ২. পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু ৩. গলবিলীয় ফুলকা রন্ধ্র। এসব বৈশিষ্ট্য সব ধরনের কর্ডেট প্রাণীর জীবনে যে কোন দশায় কিংবা আজীবন পাওয়া যায়। chordata পর্বেও দুটি উপপর্ব রয়েছে যেমন - Urochordata ও Cephalochordata-র সদস্যদের ক্ষেত্রে কর্ডাটার বৈশিষ্ট্য গুলো আজীবন পাওয়া যায়। কিন্তু vertibrata উপ- পর্বের ক্ষেত্রে ভ্রুণ অবস্থায় নটোকর্ড থাকলেও পূর্ণাঙ্গ অবস্থায় তা কশেরুকা নির্মিত মেরুদন্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। সেজন্য এদের মেরুদন্ডী প্রাণী বলে। তাছাড়া স্নায়ুরজ্জুটি মস্তিষ্ক ও স্নায়ুকাণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয় ফুলকা রন্ধ্র বন্ধ হয়ে যায় এবং ফুলকা বা ফুসফুসের আভির্ভাব ঘটে। তাই বলা যায় সকল মেরুদন্ডী প্রাণীর কর্ডেট কিন্তু সকল কর্ডেট মেরুদন্ডী নয়।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত A ও B চিহ্নিত প্রাণী কর্ডেড হলেও উভয় মেরুদন্ডী ন…
উদ্দীপক

Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর