উদ্দীপকের শেষ লাইনটির যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: ঘাসফড়িং এর (ট্রাকিয়ালতন্ত্র) শ্বসনতন্ত্রের উন্নত বৈশিষ্ট্যের বিষয়ের প্রতি উদ্দীপকে নির্দেশ করা হয়েছে। ঘাসফড়িং-এর ট্রাকিয়া ও তার শাখা-প্রশাখা নিয়ে গঠিত তন্ত্রকে শ্বসন তন্ত্র (ট্রাকিয়ালতন্ত্র) বলে। উন্নত প্রাণীতে রক্তের লোহিত কণিকা O2 বহন করে কোষে কোষে পৌঁছে দেয়। কিন্তু ঘাসফড়িং-এর ক্ষেত্রে এদের হিমোলিম্ফে (রক্তে) কোনো লোহিত কণিকা না থাকায় রক্ত O2 পরিবহনে অক্ষম। রক্তের এই অক্ষমতার ঘাটতি পূরণ করেছে ঘাসফড়িং এর উন্নত বৈশিষ্ট্যের শ্বসনতন্ত্র। ঘাসফড়িং-এর শ্বসনতন্ত্র সূক্ষ্ম সূক্ষ্ম নালিকা বা ট্রাকিওলের সাহায্যে দেহের প্রতিটি কোষের সাথে সরাসরি সংযোগ রক্ষা করেছে। আর এই জালের মতো বিন্যাসই O2 শ্বাসরন্ত্রের মধ্যে প্রবেশ করার পর রক্ত ছাড়াই সরাসরি কোষে কোষে পৌছে দেয়। ফলে রক্তের O2 পরিবহনে অক্ষমতার ঘাটতি পূরণ হয়েছে। অতএব পরিশেষে বলা যায় যে, শ্বসনতন্ত্রের উন্নত ও বিশেষ গঠনই এর জন্য দায়ী। তাই উদ্দীপকের শেষ লাইনটি যথার্থ হয়েছে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের শেষ লাইনটির যথার্থতা বিশ্লেষণ কর।
উদ্দীপক

Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর

উত্তর