উদ্দীপকের শেষোক্ত উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর
উত্তর: মাছের ক্ষেত্রে এই সংবহন প্রক্রিয়াটি একমুখী প্রকৃতির' নিচে তা বিশ্লেষণ করা হলো- রুই মাছের হৃৎপিণ্ড সিলোমের বিশেষ একটি প্রকোষ্ঠে অবস্থিত। এ প্রকোষ্ঠটিকে: পেরিকার্ডিয়াল গহ্বর বলে। এটি ফুলকাগুলোর ঠিক পেছনে অবস্থিত। রুই মাছের হৃৎপিণ্ডের প্রতিটি প্রকোষ্ঠে কেবলমাত্র অক্সিজেনরিক্ত অর্থাৎ CO2 যুক্ত রক্ত থাকে বলে একে ভেনাস হৃৎপিন্ড বলে। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো পরপর সজ্জিত হয়ে জালকের আকৃতি ধারণ করে এবং রক্ত তার মধ্য দিয়ে একই গতিপথে প্রবাহিত হয়ে নালি পথে ফুলকায় যায় এবং অক্সিজেন যুক্ত হয়। এরূপ অক্সিজেন যুক্ত রক্ত পুনরায় হূৎপিণ্ডে ফিরে না, ফুলকা থেকে সরাসরি নালিপথে ছড়িয়ে পড়ে। অর্থাৎ হৃৎপিণ্ডের মধ্যদিয়ে CO2 যুক্ত রক্ত পেছন হতে সামনের দিকে শুধু একমুখী হয়ে চলাচল করে। তাই এদের হৃৎপিণ্ডকে একচক্রী হৃৎপিণ্ড বলা হয়। এ কারণে এ ধরনের রক্ত সংবহনকে একমুখী রক্ত সংবহনতন্ত্র বলে ।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের শেষোক্ত উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
অগ্র প্রকোষ্ঠ পশ্চাৎ প্রকোষ্ঠ -রিটি মিরাবিলি গ্রাসনালি ডাক্টাস নিউমেটিকাস চিত্র : রুই মাছের বায়ুথলির গঠন বায়ুথলির বাইরের দিক ঘনসন্নিবিষ্ট রক্তজালক সমৃদ্ধ। এর প্রাচীর দুটি স্তর দিয়ে গঠিত। বাইরের যোজক কলা দ্বারা গঠিত স্তর- টিউনিক এক্সটার্না এবং ভেতরের মসৃণ পেশি নির্মিত স্তর টিউনিকা ইন্টারনা । বায়ুথলির সম্মুখ প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীরের এপিথেলিয়াম সংলগ্ন একটি করে লাল বর্ণের গ্যাস গ্রন্থি থাকে। এর নাম রিটি মিরাবিলি । সামনের প্রকোষ্ঠের এ গ্রন্থি থেকে গ্যাস দ্বারা বায়ুথলি পূর্ণ হয় । কিন্তু পেছনের প্রকোষ্ঠে বিদ্যমান এ গ্রন্থি গ্যাস শোষণ করে।উত্তর