উদ্দীপকের উল্লিখিত প্রাণী দুটির রক্ত সংবহনের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রথম প্রাণীটি রুই মাছ এবং দ্বিতীয় প্রাণিটি মানুষ । নিম্নে প্রাণী দুটির রক্ত সংবহনতন্ত্রের তুলনামূলক আলোচনা করা হলো মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে এটি দুই প্রকোষ্ঠ বিশিষ্ট। আবার মানুষের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট। মাছের হৎপিণ্ডের উপপ্রকোষ্ঠ ও প্রকোষ্ঠগুলোর সংযোগ ছিদ্রে কপাটিকা থাকে। কপাটিকাগুলো শুধু সামনের দিকে খুলে। ফলে রক্তের পশ্চাৎ গতি রুদ্ধ হওয়ায় রক্তের প্রবাহ থাকে একমুখী। বিপরীত প্রবাহে কপাটিকাগুলো বাধা দেয়। হৃৎপিণ্ডের মধ্য দিয়ে CO2 সমৃদ্ধ রক্ত পেছন থেকে সামনের দিকে একমুখী প্রবাহিত হয়। CO2 সমৃদ্ধ রক্ত বাহিত হয় বলে এ হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বা শিরা হূৎপিণ্ড বলে। মানুষের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট এবং সম্পূর্ণ ডান ও বাম অলিন্দ ও নিলয় যুক্ত। হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ ছন্দময় গতিতে অবিরত চলতে থাকে। হূৎপিণ্ডের পর্যায়ক্রমে একটি সংকোচন ও একটি প্রসারণ ঘটে দুটি চক্র সম্পন্ন করে থাকে এবং একদিকে ধমনি অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং শিরা CO2 যুক্ত রক্ত বহন করে দুটি হৃদচক্র সম্পন্ন করে থাকে। আর কৈশিক জালিকার রক্ত ও কলারসের মধ্যে ব্যাপন প্রক্রিয়ায় খাদ্যসার, CO2, O2, রেচন দ্রব্য ইত্যাদির আদান-প্রদান ঘটে ।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত প্রাণী দুটির রক্ত সংবহনের তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর

উত্তর