উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি কিভাবে আত্মরক্ষা করে বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি হলো হাইড্রা।' হাইড্রা নিডোসাইটের নেমাটোসিস্টের মাধ্যমে আত্মরক্ষা করে। নিচে তা বর্ণন্য করো হলো: নিক্ষিপ্ত সূত্রকের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিজ্ঞানী ভার্ণার ১৯৬৫ সালে নিডারিয়া জাতীয় প্রাণিদের দেহ থেকে ২৩ ধরনের নেমাটোসিন্ট শনক্ত করেছেন। এর মধ্যে নিয়োক্ত চার ধরনের নেমাটোসিস্ট Hydra-য় পাওয়া যায়। ১. স্টিনোটিল বা পেনিট্র্যান্ট: Hydra-র চার খরনের নেমাটোসিস্টের মধ্যে এগুলোই বৃহত্তম। এদের সূত্রক লম্বা, ফাঁপা, শীর্ষ উন্মুক্ত, বাট প্রশন্ত এবং তিনটি বড় তীক্ষ্ন বার্ব ও তিন সারি সর্পিলাকারে সজ্জিত অতি ক্ষুদ্র বার্বিউলযুক্ত। এর ভিতরে হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল থাকে। শিকারের দেহে সূত্রক বিদ্ধ করে বিষাক্ত হিপনোটক্সিন প্রবেশ করিয়ে তাকে অজ্ঞান ও অবশ করে ফেলে। ২. ভলভেন্ট: এগুলো অপেক্ষাকৃত ছোট। সূত্রকটি খাটো, মোটা, স্থিতিস্থাপক, কাঁটাবিহীন এবং বন্ধ শীর্ষযুক্ত নেমাটোসিস্ট। ক্যাপসুলের ভিতর সুত্রকের একটি মাত্র পাঁচ থাকে, কিন্তু নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে কর্ক-স্ক্রুর মতো অনেকগুলো প্যাঁচের সৃষ্টি করে। এটি শিকার কিংবা কোন বস্তুকে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে। ৩. স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট: এর সূত্রক লম্বা, সর্পিলাকারে সজ্জিত কাটাযুক্ত, বাট সুগঠিত নয় এবং শীর্ষদেশ উন্মুক্ত। এগুলো আঠালো রস ক্ষরণ করে চলনে এবং শিকার আটকাতে সাহায্য করে। ৪. স্টেরিওলিন গ্লুটিন্যান্ট: এগুলো ক্ষুদ্রতম নেমাটোসিস্ট, সূত্রক লম্বা কাটাবিহীন, বাট সুগঠিত নয় এবং শীর্ষদেশ উনুক্ত। এগুলোও এক ধরনের আঠালো রস ক্ষরণ করে চলন ও শিকার আটকে রাখতে সাহায্য করে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি কিভাবে আত্মরক্ষা করে বর্ণনা কর।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর