উদ্দীপকে উল্লেখিত গহ্বরে কি পরিপাক ক্রিয়া শেষ হয়? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত গহ্বর হলো সিলেন্টেরন। হাইড্রার পরিপাক ক্রিয়া সিলেন্টেরনে শেষ হয় না। তা নিচে আলোচনা করা হলো: হাইড্রার দেহে খাদ্য পরিপাক হবার জন্য কোনো বিশেষ পরিপাকতন্ত্র না থাকায় সিলেন্টেরন বা খাদ্যগহ্বর গ্রন্থি ও পুষ্টি কোষ এর সহায়তায় খাদ্য পরিপাক করে থাকে। হাইড্রার খাদ্য পরিপাক প্রক্রিয়াটি দুটি ধাপে সম্পন্ন হয় । যথা: বহিঃকোষীয় পরিপাক ও অন্তঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাক: এটি কোষের বাইরে সংগঠিত পরিপাক প্রক্রিয়া। সিলেন্টেরনে শিকার ঢোকার সঙ্গে সঙ্গে মুখছিদ্র বন্ধ হয়ে যায়৷ এরপর গ্রন্থি কোষে সক্রিয় হয়ে এনজাইম নিঃসরণ করলে, শিকারকৃত খাদ্যটির মৃত্য হয়। ফ্লাজেলাযুক্ত পুষ্টি কোষ এসময় সিলেন্টেরণে পানির আবর্তন সৃষ্ট করে। ফলে খাদ্যকণা, পানি ও এনজাইমের মিশ্রণে নরম এবং দেহপ্রচীরের সংকোচন প্রসারণে চূর্ণ-বিচূর্ণ হয়ে এক ধরনের মণ্ডে পরিণত হয়। এনজাইম়ের প্রভাবে এখানে প্রোটিন জাতীয় খাদ্য পলিপেপটাইডে রূপান্তরিত হলেও অন্য কোনো খাদ্যাংশ এখানে পরিপাক হয় না। অন্তঃকোষীয় পরিপাক: এটি কোষের অভ্যন্তরে সংগঠিত হওয়া খাদ্য পরিপাক প্রক্রিয়া। সিলেন্টেরনের বহিঃকোষীয় পরিপাককৃত খাদ্য গ্যাস্ট্রোডার্মিসের ক্ষণপদযুক্ত পুষ্টি কোষ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গলধঃকরণ করে। এসব খাদ্যমণ্ড তখন কোষস্থিত খাদ্যগহ্বরে অবস্থান নেয় এবং সাইটোপ্লাজম নিঃসৃত এনজাইমের, সাহায্যে পরিপাক হতে থাকে। এখানেই খাদ্যের পরিপূর্ণ পরিপাক সম্পন্ন হয়। পলিপেপটাইড অ্যামাইনো এসিডে, স্নেহ পদার্থ ফ্যাটি এসিড ও গ্রিসারলে রূপান্তরিত হলেও Hydra-শর্করার স্টার্চ জাতীয় খাদ্য পরিপাকে অক্ষম।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত গহ্বরে কি পরিপাক ক্রিয়া শেষ হয়? আলোচনা কর।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর