"X" ও "Y" এর মধ্যে কোনটি বিবর্তনের সাক্ষ্য বহন করে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের X (Labeo) হচ্ছে রুই মাছ এবং Y (Latimeria) হচ্ছে সিলাকান্থ মাছ। রুই ও সিলাকান্থ উভয়ই কর্ডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের, কিন্তু শ্রেণি ভিন্ন এদের মধ্যে সিলাকান্থ (Latimeria) বিবর্তনের সাক্ষ্য বহন করে। নিম্নে তা আলোচনা করা হলো: Sarcopterygii (সারকোপটেরিজি) শ্রেণিভুক্ত মাছগুলো অত্যন্ত আদি প্রকৃতির এবং এদের যুগ্ম পাখনাগুলো মাংসল খণ্ডক বিশিষ্ট বলে এদেরকে 'লোব ফিনড ফিস বলে। এ শ্রেণিভুক্ত মাছ প্রজাতির অধিকাংশই বিলুপ্ত, কেবল ৬টি প্রজাতির লাংফিস এবং ২টি প্রজাতির সিলাকান্থ মাছ পৃথিবীর বিভিন্ন স্থানে জীবিত আছে। আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়ায় বিষ্ভৃত ফুসফুস মাছগুলোতে আদিম প্রকৃতির ফুসফুস বিদ্যমান এবং এরা বায়ু থেকে অক্সিজেন নিয়ে শ্বসন ঘটায়। সিলাকান্থ মাছগুলো ডাইনোসরের যুগে সৃষ্টি হয়ে বর্তমান পর্যন্ত জীবিত আছে এবং এরা দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ায় বিস্তৃত।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
"X" ও "Y" এর মধ্যে কোনটি বিবর্তনের সাক্ষ্য বহন করে? আলোচনা কর।
উদ্দীপক

Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর