শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত প্রাণীটির বিশেষ কোষ কর্তৃক শিকার ধরার কৌশল ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রাণীটি হলো Hydra। এর বিশেষ কোষটি হলো নিডোসাইট যা নেমাটোসিস্ট ধারণ করে। নিচে এর গঠন বর্ণনা করা হলো- Hydra জীবন্ত প্রাণীকে শিকার করে খায়। ক্ষুধার্ত হাইড্রা পানিতে মুক্তভাবে ভেসে থাকার সময় শিকারের সন্ধানে কর্ষিকা প্রসারিত রাখে। কোনো শিকার কর্ষিকার কাছে আসলেই হাইড্রা কর্ষিকার পেনিট্র্যান্ট নেমাটোসিস্টের সূত্রটি তার দেহে ঢুকিয়ে দেয়। তারপর হিপনোটক্সিন বিষটি শিকারের গায়ে নিক্ষিপ্ত করে সেটিকে অসাড় করে ফেলে। এ সময় ভলভেন্ট নেমাটোসিস্ট শিকারকে পেঁচিয়ে ফেলে এবং গ্লুটিন্যান্ট নেমাটোসিস্ট কাঁটা ও সূত্রকের সাহায্যে শিকারটিকে আঁকড়ে ধরে রাখে। কর্ষিকাগুলো এ সময় শিকারকে মুখের কাছে নিয়ে আসে। অতঃপর প্রসারিত মুখছিদ্র খাদ্যটি গ্রহণ করে। এভাবেই নিডোসাইট কোষের বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট শিকার ধরার কৌশলে নানাভাবে ব্যবহৃত হয়।

HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত প্রাণীটির বিশেষ কোষ কর্তৃক শিকার ধরার কৌশল ব্যাখ্যা…

উদ্দীপক

শ্রেণিশিক্ষক বললেন, ক্ষুদ্র বহুকোষী প্রাণীটির এপিডার্মিসের কিছু বিশেষ কোষ শিকার ধরা, আত্মরক্ষা ও চলনে সহায়তা করে।

Rajshahi · 2017

উত্তর

নিডারিয়া পর্বের প্রাণীদের এপিডার্মিস ও এন্ডোডার্মিস কোষস্তরের মাঝে অবস্থিত অকোষীয় জেলির ন্যায় স্তরটিই হলো মেসোগ্লিয়া।

উত্তর

নিডারিয়া পর্বের প্রাণীদের দেহের কেন্দ্রে যে পরিপাক সংবহন গহ্বর থাকে তাকে সিলেন্টেরন বলে। এটি একটি ছিদ্র পথ দিয়ে বাইরে উন্মুক্ত হয় যা মুখ ও পায়ুর কাজ করে। সিলেন্টেরন গ্যাস্ট্রোডার্মিস দ্বারা ঘেরা থাকে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত প্রাণীটি হলো Hydra। এর বিশেষ কোষটি হলো নিডোসাইট যা নেমাটোসিস্ট ধারণ করে। নিচে এর গঠন বর্ণনা করা হলো- Hydra জীবন্ত প্রাণীকে শিকার করে খায়। ক্ষুধার্ত হাইড্রা পানিতে মুক্তভাবে ভেসে থাকার সময় শিকারের সন্ধানে কর্ষিকা প্রসারিত রাখে। কোনো শিকার কর্ষিকার কাছে আসলেই হাইড্রা কর্ষিকার পেনিট্র্যান্ট নেমাটোসিস্টের সূত্রটি তার দেহে ঢুকিয়ে দেয়। তারপর হিপনোটক্সিন বিষটি শিকারের গায়ে নিক্ষিপ্ত করে সেটিকে অসাড় করে ফেলে। এ সময় ভলভেন্ট নেমাটোসিস্ট শিকারকে পেঁচিয়ে ফেলে এবং গ্লুটিন্যান্ট নেমাটোসিস্ট কাঁটা ও সূত্রকের সাহায্যে শিকারটিকে আঁকড়ে ধরে রাখে। কর্ষিকাগুলো এ সময় শিকারকে মুখের কাছে নিয়ে আসে। অতঃপর প্রসারিত মুখছিদ্র খাদ্যটি গ্রহণ করে। এভাবেই নিডোসাইট কোষের বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট শিকার ধরার কৌশলে নানাভাবে ব্যবহৃত হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত নিডোসাইট বা নিডোব্লাস্ট নামক বিশেষ কোষটি হাইড্রাকে আত্মরক্ষা ও চলনে সহায়তা করে। আত্মরক্ষায় ভূমিকা : i. নিডোসাইট কোষের পেনিট্র্যান্ট ধরনের নেমাটোসিস্ট শত্রুকে কাঁটাবিদ্ধ করে এবং হিপনোটক্সিন রস নিক্ষেপের মাধ্যমে অবশ করে ফেলে। ii. ভলভেন্ট ধরনের নেমাটোসিস্ট শত্রুকে পেঁচিয়ে বা জড়িয়ে ধরে আটকে রাখে। iii. স্টেরিওলাইন গ্লুটিন্যান্টের আঠালো রস শত্রুকে আটকাতে ব্যবহৃত হয়। iv. স্ট্রেপটোলাইন গ্লুটিন্যান্টের এক সারি কাঁটা শত্রুর দেহে বিদ্ধ হয় এবং এর ক্ষরিত আঠালো রস শত্রুকে আটকাতে ব্যবহৃত হয়। এভাবেই নিডোসাইট কোষের বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট নানাভাবে শত্রু থেকে হাইড্রাকে রক্ষা করে। চলনে ভূমিকা: হাইড্রার চলনের জন্য পৃথক কোনো অঙ্গ নেই। এজন্য এটি দেহের বিভিন্ন অংশকে চলনের সময় ব্যবহার করে। এ সময় দেহকোষের ফাঁকে অবস্থিত বিশেষ করে কর্ষিকাস্থ নেমাটোসিস্ট চলনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রাখে। i. লুপিং চলনে হাইড্রা যখন তার দেহকে বাঁকিয়ে মৌখিক তলকে ভিত্তির কাছাকাছি নিয়ে আসে, তখন এটি কর্ষিকার গ্লুটিন্যান্ট নেমাটোসিস্টের সাহায্যে ভিত্তিকে আটকে ধরে। ii. সমারসল্টিং ধরনের চলনেও হাইড্রা কর্ষিকায় অবস্থিত গ্লুটিন্যান্ট জাতীয় নেমাটোসিস্টের সাহায্যে গতিপথকে স্পর্শ করে। এভাবে বিভিন্ন ধরনের চলনে হাইড্রা কর্ষিকা বা দেহের কোন অংশকে চলন তলের সাথে আটকাতে নিডোসাইট কোষ ব্যবহার করে থাকে।
HSCBiology 2nd PaperChapter 2: প্রাণীর পরিচিতি
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকের ধমনির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? i. এর সাবক্ল্যাভিয়ান শাখা আন্ত্রিক অঙ্গে যায় ii. এটি ফুলকা হতে CO2CO_{2} যুক্ত রক্তবহন করে iii. এর শাখা পার্শ্বীয় ধমনিতে যুক্ত হয় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকের A ও B অঙ্গদ্বয় যথাক্রমে—

Dinajpur · 2016

  • হৎপিণ্ড ও ফুলকা
  • ফুলকা ও সারাদেহ
  • ফুলকা ও হূৎপিণ্ড
  • হৃৎপিণ্ড ও সারাদেহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের অঙ্গটি— i. চার প্রকোষ্ঠবিশিষ্ট ii. পেরিকার্ডিয়াল গহ্বরে অবস্থান করে iii. একমুখী রক্ত প্রবাহবিশিষ্ট নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের 'AA^{\prime} চিহ্নিত অংশটির নাম কী?

Comilla · 2016

  • ভেন্ট্রিকল
  • বাল্বাস আর্টারিওসাস
  • অ্যাট্রিয়াম
  • সাইনাস ভেনোসাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উল্লিখিত অঙ্গ- i. পরিপাক নালিতে উন্মুক্ত ii. রেচন পদার্থ নিষ্কাশন করে iii. হিমোসিল হতে বিপাকীয় বর্জ্য সংগ্রহ করে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি পাওয়া যায়— i. ঘাসফড়িংয়ে ii. আরশোলায় iii. রুই মাছে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i
  • ii
  • i ও ii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.খাবার গ্রহণে ঘাসফড়িং ও মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে। উদ্দীপকের প্রাণীদ্বয়ের মধ্যে সামঞ্জস্যপূর্ণ কোনটি?

Dinajpur · 2016

  • স্বাদ গ্রহণ
  • সর্বভূক
  • ম্যান্ডিবল ও দাঁত
  • চর্বণ কৌশল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.খাবার গ্রহণে ঘাসফড়িং ও মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে। উদ্দীপকের প্রথম প্রাণীর কোন অঙ্গটি খাবার খাদ্যনালিতে প্রেরণে অধিকতর সহায়তা করে?

Dinajpur · 2016

  • হাইপোফ্যারিংক্স
  • ম্যান্ডিবল
  • ম্যাক্সিলা
  • ল্যাবিয়াম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.হাইড্রা শিকারকে প্যাচিয়ে ধরা এবং অবশ করতে সাহায্য করে— i. P ii. Q iii. R

Jessore · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.চিত্রে Q অংশটির নাম কী?

Jessore · 2016

  • পেনিট্যান্ট
  • স্ট্রেপটোলিন ঘুটিন্যান্ট
  • স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট
  • ভলভেন্ট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.i ও ii উক্ত চলন প্রক্রিয়ায় প্রাণীটি- i. লম্বা দূরত্ব অতিক্রম করে ii. দ্রুত গতিতে চলতে পারে iii. প্রতিবারে দেহের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব অতিক্রম করে নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকের চলন প্রক্রিয়াটিতে ভূমিকা রাখে- i. পেশি আবরণী কোষ ii. গ্লুটিন্যান্ট নেমাটোসিস্ট iii. ক্ষণপদীয় কোষ নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের ধমনির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? i. এর সাবক্ল্যাভিয়ান শাখা আন্ত্রিক অউদ্দীপকের A ও B অঙ্গদ্বয় যথাক্রমে—উদ্দীপকের অঙ্গটি— i. চার প্রকোষ্ঠবিশিষ্ট ii. পেরিকার্ডিয়াল গহ্বরে অবস্থান করে iউদ্দীপকের 'A [গণিত] চিহ্নিত অংশটির নাম কী?উল্লিখিত অঙ্গ- i. পরিপাক নালিতে উন্মুক্ত ii. রেচন পদার্থ নিষ্কাশন করে iii. হিমোসউদ্দীপকে উল্লিখিত অঙ্গটি পাওয়া যায়— i. ঘাসফড়িংয়ে ii. আরশোলায় iii. রুই মাছে খাবার গ্রহণে ঘাসফড়িং ও মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে। উদ্দীপকের প্রাণীদ্বয়ের মধখাবার গ্রহণে ঘাসফড়িং ও মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে। উদ্দীপকের প্রথম প্রাণীর কোহাইড্রা শিকারকে প্যাচিয়ে ধরা এবং অবশ করতে সাহায্য করে— i. P ii. Q iii. Rচিত্রে Q অংশটির নাম কী?i ও ii উক্ত চলন প্রক্রিয়ায় প্রাণীটি- i. লম্বা দূরত্ব অতিক্রম করে ii. দ্রুত গতিউদ্দীপকের চলন প্রক্রিয়াটিতে ভূমিকা রাখে- i. পেশি আবরণী কোষ ii. গ্লুটিন্যান্ট নে

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।