উদ্দীপকের শেষ লাইনটির যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে Zoochlorella বা সবুজ শৈবাল বাস করে। যখন দুটি ভিন্ন ভিন্ন প্রজাতিভুক্ত যে ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়, তখন এ ধরনের সাহচর্যকে মিথোজীবিতা বলে। এ অবস্থায় জিব দুটিকে মিথোজীবী বলা হয়। হাইড্রা অর্ধস্বচ্ছ প্রাণী হওয়ায় এই শৈবালের অন্তস্থ উপস্থিতিকে সবুজ বর্ণ প্রদান করে এবং এজন্য হাইড্রাটিও বাইরে থেকে সবুজ দেখায়। নিম্নোক্তভাবে এরা পরস্পরের কাছ থেকে উপকৃত হয়। শৈবালের প্রাপ্ত উপকার: ১. আশ্রয়: শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মাল পেশী আবরণী কোষে আশ্রয় পায়। ২. সালোকসংশ্লেষণ: হাইড্রার শ্বসনের সৃষ্ট CO2-কে সালোকসংশ্লেষণের কাঁচামাল হিসেবে ব্যবহার করে। ৩. খাদ্য উৎপাদন: হাইড্রার বিপাকীয় কাজে উদ্ভূত নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থকে আমিষ তৈরির বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। Hydra -র প্রাপ্ত উপকার: ১. খাদ্য প্রাপ্তি: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শৈবাল যে খাদ্য প্রস্তুত করে তার উদ্বৃত্ত অংশ গ্রহণ করে হাইড্রা শর্করা জাতীয় খাদ্যের অভাব পূরণ করে। ২. শ্বসন: সালোকসংশ্লেষণ কালে শৈবাল যে CO2 নির্গত করে হাইড্রা তা শ্বসনে ব্যবহার করে। ৩. CO2 শোষণ: হাইড্রার শ্বসনে সৃষ্ট CO2 শৈবাল গ্রহণ করে প্রাণীকে ঝামেলামুক্ত করে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের শেষ লাইনটির যথার্থতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর