উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি অনন্য কেন? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি হলো ঘাসফড়িং এর দর্শন অঙ্গ। অনন্য দর্শন অঙ্গ হওয়ার কারণ নিচে বিশ্লেষণ করা হলো : প্রতিবিম্ব সৃষ্টি করে প্রাণের বস্তুকে অবলোকন করে। ঘাসফড়িং দিবাচর শস্যভোজী প্রাণী। দিনের উজ্জ্বল আলো ও দিনের শেষে স্তীমিত আলো দুসময়ই দৃষ্টিশক্তি কার্যকর থাকে। এজন্য দুটো ভিন্ন দর্শন কৌশল রয়েছে। এরা মানুষের চেয়ে স্পষ্ট ভাবে কোন চলমান বস্তু দেখতে পারে। সাধারণত ঘাসফড়িং একটি omadium দিয়ে পূর্ণাঙ্গ বস্তুকে দেখতে পারে না। প্রতিটি ওমাটিডিয়ামে বস্তুর খন্ডিত প্রতিবিম্ব সৃষ্টি হয়। সকল ওমেটিডিয়ামের সম্মিলিত প্রতিবিম্ব বস্তুটিকে সম্পূর্ণরূপে দেখতে সাহায্য করে। সম্পূর্ণভাবে খন্ডিত প্রতিবিম্বের সংবেদন অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছালে ঘাসফড়িংটা দেখতে পায়। আলোর তীব্রতা অনুসারে পুঞ্জাক্ষিতে দু ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হয়, যথা -মোজাইক প্রতিবিম্ব এবং সুপার পজিশন প্রতিবিম্ব। প্রাণিজগতের অন্য কোন প্রাণীতে এই ধরনের দু'রকম এর প্রতিবিম্ব সৃষ্টি হয় না। সুতরাং ঘাসফড়িং এর দর্শন অঙ্গ হলো অনন্য।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি অনন্য কেন? বিশ্লেষণ করো।
উদ্দীপক

Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর