উদ্দীপকে উল্লিখিত অঙ্গানুর প্রকারভেদ বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত অঙ্গানুটি হলো হাইড্রার নেমাটোসিস্ট।নিম্নে এর প্রকারভেদ বর্ণনা করা হলো - নিক্ষিপ্ত সূত্রের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিজ্ঞানী ভার্নার 1965 সালে নিডেরিয়া জাতীয় প্রাণীদের দেহ থেকে 23 ধরনের নেমাটোসিস্ট শনাক্ত করেছেন। এরমধ্যে নিম্নে চার ধরনের নেমাটোসিস্ট হাইড্রাইড পাওয়া যায়। ১) স্টিনোটিল বা পেনিট্রেন্ট : এরা বৃহত্তম, এদের সূত্র লম্বা, ফাঁপা, তিনটি বড় তীক্ষ্ণ বার্ব ও তিন সারি সর্পিল আকারে সজ্জিত অতিক্ষুদ্র বারবিউল যুক্ত । এর ভিতরে হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল থাকে। শিকারকে অজ্ঞান ও অবশ করার কাজে এটি ব্যবহৃত হয়। ২)ভলভেন্ট বা ডেসমোনিম : এগুলো অপেক্ষাকৃত ছোট নেমাটোসিস্ট । সূত্রটি খাটো মোটা কাটাবিহীন এবং বন্ধ শীর্ষ যুক্ত। এটি শিকার কিংবা কোন বস্তুকে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে। ৩) ট্রেপটলিন গ্লুটিন্যান্ট বা হলোট্রিকাস আইসোরাজা: এর সূত্র লম্বা সর্পিল আকারে সজ্জিত কাটাযুক্ত কিন্তু সুগঠিত নয় এবং শীর্ষ দেশ উন্মুক্ত। এগুলো আঠালো রস ক্ষরণ করে চলনে এবং শিকার আটকাতে সহায়তা করে। ৪)স্টেরিওলিন গ্লুটিন্যান্ট বা এট্রিকাস আইসোরাইজা : এগুলো ক্ষুদ্রতম নেমাটোসিস্ট। এদের সূত্র লম্বা, কাটা বিহীন, কিন্তু সুগঠিত নয় এবং শীর্ষ দেশ উন্মুক্ত ।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত অঙ্গানুর প্রকারভেদ বর্ণনা করো।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর