উদ্দীপকের জীব দুটির পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দ্বিস্তরী প্রাণীটি হলো হাইড্রা এবং এর ভেতরে অবস্থানকারী প্রাণীটি হলো Zoochlorella সবুজ শৈবাল। জীব দুটির এ ধরনের পারস্পরিক সম্পর্ক হল মিথোজীবিতা। যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়, তখন এ ধরনের সহচার্যে মিথোজীবিতা বলা হয়। এর ব্যুৎপত্তিগত অর্থ একত্রে বাস করা। Hydra viridissima (=Chlorohydra viridissima) নামক সবুজ হাইড্রা ও জুওক্লোরেলা নামক এককোষী সবুজ শৈবালের মধ্যে মিথোজীবিতা সম্পর্ক লক্ষ্য করা যায় । এ শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে বসবাস করে এবং হাইড্রাকে সবুজ বর্ণ ধারণ করে। এরা একে অপরকে সাহায্য করার মাধ্যমে বেঁচে থাকে এবং কখনোই বিচ্ছিন্ন হতে পারে না। এ সহাবস্থানে শৈবাল হাইড্রার দেহে পেশি আবরণী কোষে আশ্রয় পায় । হাইড্রার শ্বসনের সৃষ্ট কার্বন-ডাই-অক্সাইডকে সালোকসংশ্লেষণের কাঁচামাল হিসেবে ব্যবহার করে। হাইড্রার বিপাকীয় কাজে উদ্ভূত নাইট্রোজেন(N 2) জাত পদার্থকে আমিষ তৈরীর কাজে ব্যবহার করে। অপরদিকে হাইড্রা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শৈবাল যে খাদ্য প্রস্তুত করে তার উদ্ধৃত অংশ গ্রহণ করে শর্করা জাতীয় খাদ্যের অভাব পূরণ করে। সালোকসংশ্লেষণকালে শৈবাল যে অক্সিজেন নির্গত করে তা শ্বসন কাজে ব্যবহার করে। হাইড্রো শ্বসনের সৃষ্ট কার্বন-ডাই-অক্সাইড শৈবাল গ্রহণ করে প্রাণীকে ঝামেলামুক্ত করে। হাইড্রার বিপাকে সৃষ্ট নাইট্রোজেন ঘটিত বর্জ্য শৈবাল কর্তৃক গৃহীত হওয়ায় হাইড্রা বর্জ্যপদার্থ মুক্ত হয়। এভাবে জুওক্লোরেলা শৈবাল এবং হাইড্রা একে-অপরকে সহায়তা করে।তাই তাদের এ সহাবস্থান মিথোজীবিতা হিসেবে পরিচিত ।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের জীব দুটির পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর