উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি যে পদ্ধতিতে দ্রুত চলন প্রক্রিয়া সম্পূর্ণ করে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি হলো হাইড্রা। হাইড্রা সমার সল্টিং বা ডিগবাজি পদ্ধতিতে দ্রুত চলাচল প্রক্রিয়া সম্পন্ন করে। নিচে তা ব্যাখ্যা করা হলো: মানুষের ডিগবাজি দেওয়ার মতো করে হাইড্রা এ চলন সম্পন্ন করে। এ পদ্ধতিতে হাইড্রা খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারে। এ প্রক্রিয়ার শুরুতে প্রাণীটি তার দেহকে বাঁকিয়ে কর্সিকাগুলো চলনতলে স্থাপন করে গ্লুটেন্যান্ট নেমাটোসিস্ট সহায়তায় কর্ষিকাগুলো চলনতলকে আঁকড়ে ধরে রাখে। এতে একটি লুপ গঠিত হয়। এরপর হাইড্রা তার পদচাকতি হতে মুক্ত করে ৯০°কোণে দেহকে কৌশিকার ওপর ভর করিয়ে উল্টা দাঁড় করায়। পরক্ষণে আবার দেহকে সামনের দিকে বাঁকে পাদচাকটি দিয়ে চলনতল স্পর্শ করে। ফলে আরেকটি লুপ গঠিত হয়। পাদ চাকতি চলনতল আঁকড়ে ধরে কর্ষিকা গুলোকে তল হতে মুক্ত করে এবং এগুলো উপরের দিকে করে আবার সোজা হয়ে দাঁড়ায়। তখন পুরো দেহের ভর পাদ চাকতির উপরে থাকে। এ পদ্ধতি বারবার অনুসরণ করে হাইড্রা দ্রুত চলন সম্পন্ন করতে পারে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি যে পদ্ধতিতে দ্রুত চলন প্রক্রিয়া সম্পূর্…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর