উদ্দীপকে উল্লিখিত 'X [গণিত] ও 'Y [গণিত] অংশ দ্বারা সৃষ্ট ডিপ্লয়েড কোষের পরিস্ফুটনই প্রজাতির ধারাবাহিকতা রক্ষায় একমাত্র উপায় নয়- যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি হলো হাইড্রা। এখানে 'X [গণিত] দ্বারা শুক্রাশয় এবং 'Y [গণিত] দ্বারা ডিম্বাশয়কে বোঝানো হয়েছে। 'X [গণিত] এবং 'Y [গণিত] থেকে যথাক্রমে শুক্রাণু ও ডিম্বাণু সৃষ্টি হয়, যাদের মিলনের মাধ্যমে ডিপ্লয়েড জাইগোট উৎপন্ন হয়। এটি হলো হাইড্রার যৌন জনন প্রক্রিয়া। এর মাধ্যমে হাইড্রা প্রজাতির ধারা বজায় রাখে। কিন্তু এই প্রক্রিয়াই একমাত্র প্রক্রিয়া নয়। হাইড্রা অযৌন জনন প্রক্রিয়ায়ও বংশ বৃদ্ধি করে। যখন প্রকৃতিতে পর্যাপ্ত খাবার থাকে, বিশেষ করে গ্রীষ্মকালে হাইড্রা অযৌন জনন প্রক্রিয়ায় প্রজনন ঘটায়। মুকুলোদগম একটি অযৌন জনন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় মাতৃ হাইড্রার দেহ থেকে একটি অপত্য হাইড্রার সৃষ্টি হয়। মাতৃ হাইড্রার দেহের ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুত বিভাজিত হয়ে একটি মুকুল সৃষ্টি করে, যা মূল দেহ থেকে পুষ্টি লাভ করে। পরবর্তীতে এটি মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন জীবনযাপন করে। এছাড়া বিভাজন নামক অযৌন জনন প্রক্রিয়ায়ও হাইড্রা বংশবৃদ্ধি করে। হাইড্রার দেহ অণুদৈর্ঘ্য বা অনুপ্রস্থ বরাবর বিভাজিত হয়ে দুই বা ততোধিক নতুন হাইড্রার সৃষ্টি করে। সুতরাং, শুধু যৌন জননই হাইড্রার একমাত্র বংশবৃদ্ধির প্রক্রিয়া নয়। হাইড্রা মুকুলোদগম এবং বিভাজন নামক অযৌন জনন প্রক্রিয়ায়ও বংশবৃদ্ধি করে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'X ও 'Y অংশ দ্বারা সৃষ্ট ডিপ্লয়েড কোষের পরিস্ফু…
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর