উদ্দীপকে উল্লিখিত স্তর দুটির কোষসমূহের কাজ বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত গঠনটি হলো দ্বিস্তরী প্রাণীর প্রস্থচ্ছেদ। এর স্তর দুটি হলো এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস। এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে মেসোগ্লিয়া নামে একটি অকোষীয় স্তর থাকে। উদ্দীপকের উল্লিখিত প্রাণী অর্থাৎ হাইড্রায় কাজের সুস্পষ্ট বন্টন লক্ষ করা যায়। হাইড্রা দ্বিস্তরী প্রাণী। এর দুটি স্তর হলো এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস। হাইড্রার দেহের দুটি স্তরে অবস্থিত কোষসমূহ এদের সকল কাজ সম্পন্ন করে। এপিডার্মিসে সাত ধরনের কোষ রয়েছে। পেশি-আবরণী কোষ দেহের সাধারণ আবরণ তৈরি করে এবং সংকোচন প্রসারণের মাধ্যমে চলন, শিকার ইত্যাদি কাজে অংশগ্রহণ করে। ইন্টারস্টিশিয়াল কোষ মুকুল ও জননাঙ্গ সৃষ্টি করে এবং দেহের প্রয়োজনে সব ধরনের কোষ সৃষ্টি করে ও ক্ষত পূরণ করে। সংবেদী কোষ পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে স্নায়ু কোষে সরবরাহ করে। স্নায়ু কোষ সংবেদী কোষ হতে গৃহীত উদ্দীপনা দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে। গ্রন্থিকোষ মিউকাস ক্ষরণ করে দেহকে কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে ও বুদবুদ সৃষ্টি করে ভাসতে সাহায্য করে। জনন কোষ যৌন জননে অংশগ্রহণ করে। নিডোসাইটের নেমাটোসিস্ট অঙ্গাণু প্রাণীর খাদ্য গ্রহণ, চলন ও আত্মরক্ষায় ব্যবহৃত হয়। গ্যাস্ট্রোডার্মিসে পাঁচ ধরনের কোষ আছে। পুষ্টি বা পেশি-আবরণী কোষ দেহের অন্তঃত্বক গঠন করে এবং পেশির মতো সংকোচন-প্রসারণ ঘটিয়ে দেহের আকার হ্রাস-বৃদ্ধি করে। মুখছিদ্র খোলা বন্ধ করতে স্ফিংটারের মতো কাজ করে। এছাড়া খাদ্য কণা গ্রহণ ও পরিপাকে সহায়তা করে। ইন্টারস্টিশিয়াল কোষ প্রয়োজনে যেকোন কোষে রূপান্তরিত হতে পারে। গ্রন্থিকোষ মিউকাস ক্ষরণ করে খাদ্যবস্তু গলাধঃকরণ করে এবং এনজাইম ক্ষরণ করে খাদ্যের বহিঃকোষীয় পরিপাক ঘটায়। সংবেদী কোষ সিলেন্টেরন থেকে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে স্নায়ু কোষে প্রেরণ করে। স্নায়ুকোষ সংবেদী কোষের স্নায়ু উদ্দীপনা দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত স্তর দুটির কোষসমূহের কাজ বর্ণনা করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর