উদ্দীপকে উল্লেখিত চিরুনি-সদৃশ গঠনটি চিত্রসহ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত চিরুনি-সদৃশ গঠনটি হলো ফুলকা। নিচে ফুলকার গঠন চিত্রসহ বর্ণনা করা হলো- ফুলকার গঠন : ফুলকা রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ। এদের গলবিলের দু'পার্শ্বে অবস্থিত দুটি ফুলকা প্রকোষ্ঠের প্রতিটিতে চারটি করে মোট চার জোড়া ফুলকা বিদ্যমান। প্রতিটি ফুলকা কানকো দ্বারা আবৃত। প্রতিটি ফুলকা দুই সারি ফুলকা ল্যামেলী বা ফুলকা ফিলামেন্ট নিয়ে গঠিত। রুই মাছের ফুলকাকে টিনিডিয়া বলে। ফুলকা ফিলামেন্টগুলি ভেতরের দিকে ব্রাঙ্কিয়াল আর্চের সাথে যুক্ত থাকে। ফুলকা ল্যামিলার প্রতিটি সারিকে হেমিব্রাঙ্ক বা ডেমিব্রাঙ্ক বলে। প্রতিটি ফুলকা ফিলামেন্ট অনেকগুলো ছোট ছোট আড়াআড়ি সাজানো পাত বা ফুলকা ল্যামিলা নিয়ে গঠিত। পাতগুলো পাতলা এপিথেলিয়াম দ্বারা আবৃত থাকে এবং পাতগুলোর একপাশ দিয়ে অর্ন্তবাহী ধমনি ও অন্যপাশ দিয়ে বর্হিবাহী ধমনি বিস্তৃত হয়। [চিত্র]
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত চিরুনি-সদৃশ গঠনটি চিত্রসহ বর্ণনা কর।
উদ্দীপক
ঝিনাইদহ ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর