উদ্দীপকের R চিত্রের প্রক্রিয়াটি Q চিত্রের উপর নির্ভরশীল ব্যাখ্যা এবং বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত চিত্র Q হলো' নোমাটোসিস্ট কোষ এবং চিত্র R হলো হাইড্রার হামাগুড়ি বা লুপিং চলন। হাইড্রার হামাগুড়ি চলন নেমাটোসিস্ট কোষের উপর নির্ভরশীল। নিচে বিষয়টি ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হলো- পতঙ্গের ক্যাটারপিলার লার্ভার মতো লুপ বা ফাঁস গঠন করে Hydra-র চলনকে লুপিং বা হামাগুড়ি বা শুঁয়াপোকা চলন বলে। এ পদ্ধতির শুরুতে Hydra দেহকে উলম্বভাবে উপরের দিকে সর্বোচ্চ প্রসারিত করে এবং গতিপথের দিকে দেহকে বাঁকিয়ে কর্ষিকা দ্বারা চলনতলকে আঁকড়ে ধরে। এতে একটি ফাঁস বা লুপ গঠিত হয়। কর্ষিকায় বিদ্যমান গ্লুটিন্যান্ট নেমাটোসিস্ট চলনতলকে আঁকড়ে ধরতে সহায়তা করে। এরপর পদচাকতিকে মুক্ত করে হেঁচড়িয়ে নিয়ে মুখের কাছাকাছি এনে স্থাপন করে এবং কর্ষিকাগুলো বিমুক্ত করে সোজা হয়ে দাঁড়ায়। এ পদ্ধতিতে প্রতিবার চলনে একটি লুপ তৈরি করে Hydra. তার দেহের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। এভাবে একই পদ্ধতির পুনরাবৃত্তি ঘটিয়ে Hydra লম্বা দূরত্ব অতিক্রম করে। উল্লেখিত আলোচনা থেকে লক্ষ করা যায় যে কর্ষিকায় বিদ্যমান নেমাটোসিস্ট চলনতলকে আঁকড়ে ধরতে এবং সোজা হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বলা যায় যে, হাইড্রার হামাগুড়ি চলনে নেমাটোসিস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের R চিত্রের প্রক্রিয়াটি Q চিত্রের উপর নির্ভরশীল ব্যাখ্যা এব…
উদ্দীপক

ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর