উদ্দীপকে উল্লেখিত প্রাণীর শ্রমবন্টন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রাণীটি হলো হাইড্রা। নিচে হাইড্রার শ্রমবণ্টন বর্ণনা করা হলো- ১. আঙ্গিক শ্রমবন্টন: Hydra দেহের বিভিন্ন অংশ গুরুত্বপূর্ণ কার্যাবলি সম্পাদন করে। যেমন- i. মুখছিদ্র : খাদ্য গলধঃকরণ, অপাচ্য অংশ নিষ্কাশন ও দেহাভ্যন্তরে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে। ii. কর্ষিকা : শিকার ধরা, চলন, আত্মরক্ষা ও আরোহনে ব্যবহৃত হয়। iii. সিলেন্টেরন: খাদ্য পরিপাক ও সংবহন করে। iv. এপিডার্মিস : প্রতিরক্ষাকারী, পেশিময় ও সংবেদী দেহাবরণ এবং পাদ চাকতি গঠন করে। v. দেহকান্ড: চলনে সহায়তা করে এবং মুকুল ও জননাঙ্গ ধারণ করে। vi. পাদচাকতি : চলনে ও কোনো বস্তুর সঙ্গে প্রাণীকে আবদ্ধ রাখতে সহায়তা করে। ২. কোষীয় শ্রমবণ্টন : i. পেশি আবরণী কোষ দেহের সাধারণ আবরণ তৈরি করে এবং সংকোচন প্রসারণের মাধ্যমে চলন, শিকার ধরা ইত্যাদি কাজে অংশ গ্রহণ করে। ii. নিডোসাইট কোষ: শিকার ধরা, চলন ও আত্মরক্ষায় কাজ সম্পাদন করা। iii. ইন্টারস্টিশিয়াল কোষ: মুকুল ও জননাঙ্গ সৃষ্টি এবং দেহের প্রয়োজনে সব ধরনের কোষ সৃষ্টি করে। iv. সংবেদী ও স্নায়ুকোষ: পরিবেশ থেকে সংবেদ গ্রহণ এবং উদ্দীপনা দ্বারা প্রতিবেদন সৃষ্টি করে। v. পুষ্টিকোষ: বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় পরিপাক সম্পন্ন হয়। vi. গ্রন্থিকোষ : পরিপাক এনজাইম ও আঠালো পদার্থ ক্ষরণ করে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত প্রাণীর শ্রমবন্টন বর্ণনা কর।
উদ্দীপক
কুমিল্লা ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর