উদ্দীপকের প্রাণীটির যৌন প্রজনন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রাণীটি হলো দ্বিস্তরী প্রাণী Hydra। Hydra-র যৌন জনন সাধারণত শীতকালে বা শরৎকালে অর্থাৎ প্রতিকূল পরিবেশে সংঘটিত হয়। নিচে Hydra-র যৌন জনন পদ্ধতি বর্ণনা করা হলো-Hydra-র যৌন যৌন প্রজনন তিনটি ধাপে সম্পন্ন হয়। যথা- ১. জনন কোষ সৃষ্টি ২. নিষেক এবং ৩. পরিস্ফুটন। ১. জননকোষ সৃষ্টি গ্যামেটোজেনেসিস: স্পার্মাটোজেনেসিস: প্রজনন ঋতুতে Hydra-র বহিঃত্বকের ইন্টারস্টিশিয়াল কোষগুলো দ্রুত বিভাজিত হয়ে দেহের উপরের দিকে এক বা একাধিক মোচাকৃতির শুক্রাশয় সৃষ্টি করে। শুক্রাশয়ে বিদ্যমান কিছু ইন্টারস্টিশিয়াল কোষ শুক্রাণু মাতৃকোষ হিসেবে কাজ করে। কোষগুলো বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে স্পার্মাটোগোনিয়া সৃষ্টি করে। পরে এগুলো বৃদ্ধি লাভ করে স্পার্মাটোসাইটে পরিণত হয়। প্রত্যেক স্পার্মাটোসাইট মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চারটি করে হ্যাপ্লয়েড স্পার্মাটিড (n) উৎপন্ন করে। প্রতিটি স্পার্মাটিড পরিণত হয়ে মস্তক ও লেজযুক্ত শুক্রাণুতে পরিণত হয়। উওজেনেসিস: প্রজনন ঋতুতে Hydra-র বহিঃত্বকের ইন্টারস্টিশিয়াল কোষগুলো দ্রুত বিভাজিত হয়ে দেহের নিচের দিকে এক বা একাধিক ডিম্বাশয় গঠন করে। ডিম্বাশয়ে বিদ্যমান ইন্টারস্টিশিয়াল কোষ ডিম্বাণু মাতৃকোষ হিসেবে কাজ করে। কোষগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে উত্তগোনিয়া গঠন করে। এদের মধ্যে কেন্দ্রের দিকে একটি কোষ বড় হয়ে উওসাইটে পরিণত হয় এবং ছোট কোষগুলোকে গলধঃকরণ করে। এটি তখন মিয়োসিস বিভাজন ঘটিয়ে ৩টি ক্ষুদ্র পোলার বডি ও ১টি বড় সক্রিয় উওটিড সৃষ্টি করে। উওটিডটি রূপান্তরিত হয়ে ডিম্বাণুতে পরিণত হয়। ২. নিষেক: শুক্রাণু পরিণত হলে শুক্রাশয়ের প্রাচীর বিদীর্ণ করে বাইরে বের হয়ে আসে এবং সাঁতার কেটে ডিম্বাশয়ের কাছে যায়। একাধিক শুক্রাণু ডিম্বাণুর আবরণ ভেদ করলেও একটি মাত্র শুক্রাণুর নিউক্লিয়াসই ডিম্বাণুর নিউক্লিয়াসের সাথে একীভূত হয়ে নিষেক সম্পন্ন করে একটি ডিপ্লয়েড জাইগোট (2n) গঠন করে। ৩. পরিস্ফুটন: জাইগোট নানা ধরনের পরিস্ফুটন প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা, সিস্ট এবং হাইড্রলা দশা অতিক্রম করে একটি পূর্ণাঙ্গ Hydra-য় পরিণত হয়।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের প্রাণীটির যৌন প্রজনন বর্ণনা কর।
উদ্দীপক

Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর