উদ্দীপকের প্রথম লাইনটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রথম লাইনটি হলো ঘাসফড়িং ট্রাকিয়ালতন্ত্রের মাধ্যমে শ্বসন কার্য সম্পাদন করে। নিচে বিষয়টি ব্যাখ্যা করা হলো- শ্বাসরঞ্জক না থাকায় ঘাসফড়িং-এর রক্ত শ্বসনে তেমন ভূমিকা পালন করতে পারে না। দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে জালিকার মতো ছড়িয়ে থাকা ট্রাকিয়া ও ট্রাকিওলের মাধ্যমে গ্যাসীয় বিনিময় ঘটে। শ্বাসগ্রহণ ও শ্বাসত্যাগ উভয় প্রক্রিয়া প্রধানত শ্বাসরন্দ্র দিয়ে নিয়ন্ত্রিত হয়। পেশির কার্যকারিতায় উদরের ছন্দময় সংকোচন-প্রসারণের ফলে বায়ু ( [গণিত] ) দেহে প্রবেশ করে এবং ট্রাকিয়ালতন্ত্র থেকে বায়ু ( [গণিত] ) বেরিয়ে আসে। শ্বাসগ্রহণ: পেশির প্রসারণে উদরীয় খণ্ডকগুলো প্রসারিত হলে ট্রাকিয়ার অন্তঃস্থ গহ্বরও আয়তনে বৃদ্ধি পায়। এ সময় প্রথম চারজোড়া শ্বাসরন্দ্র অর্থাৎ প্রশ্বাসী শ্বাসরন্দ্রগুলো খুলে যায় ফলে [গণিত] -যুক্ত বায়ু প্রথমে শ্বাসরন্দ্রের মাধ্যমে ট্রাকিয়ায় পৌঁছে, পরে সেখান থেকে ট্রাকিওল (টিস্যুরসে দ্রবীভূত হয়) ও বায়ুথলির মাধ্যমে অন্তঃকোষীয় স্থানে পৌছায়। শ্বাসত্যাগ: দেহকোষে বিপাকের ফলে সৃষ্ট [গণিত] ব্যাপক প্রক্রিয়ায় বায়ুথলি ও ট্রাকিওল হয়ে ট্রাকিয়ায় প্রবেশ করে। এসময় পেশির সংকোচনে উদরীয় খণ্ডকগুলো সংকুচিত হলে ট্রাকিয়ার অন্তঃস্থ গহ্বরের আয়তন কমে যায় এবং বাকি ছয়জোড়া শ্বাসরন্দ্র অর্থাৎ নিঃশ্বাসী শ্বাসরন্দ্রগুলো খুলে যায়। ফলে ট্রাকিয়ায় অবস্থিত [গণিত] সজোরে শ্বাসরন্দ্র পথে বাইরে নির্গত হয়। অতএব উল্লেখিত আলোচনার মাধ্যমে বলা যায় যে ট্রাকিয়ালতন্ত্রের মাধ্যমেই ঘাসফড়িং শ্বসন কার্য সম্পাদন করে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের প্রথম লাইনটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
রংপুর ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর