উদ্দীপকে উল্লেখিত জীব দুটির মধ্যে সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জীব দুটির মধ্যে একটি হলো Chlorohydra নামক Hydra এবং সবুজ জীবটি হলো Zoochlorella নামক শৈবাল। এদের একত্রে বসবাস মিথোজীবিতার সাথে সাদৃশ্যপূর্ণ। মিথোজীবিতা হলো এমন বিশেষ ধরনের সহাবস্থান যেখানে ভিন্ন প্রজাতির দুটি জীবের উভয়ে উভয়ের নিকট থেকে উপকৃত হয়। নিচে হাইড্রা ও সবুজ শৈবালের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হলো- শৈবালের প্রাপ্ত উপকার: ১. শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মাল পেশি-আবরণী কোষে আশ্রয় পায়। ২. হাইড্রার শ্বসনে সৃষ্ট CO2-কে সালোকসংশ্লেষণের কাচামাল হিসেবে ব্যবহারর করে। ৩. হাইড্রার বিপাকীয় কাজে উদ্ভূত নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থককে আমিষ তৈরির বিভিন্ন কাজে ব্যবহার হয Hydra-র প্রাপ্ত উপকার: ১. সালোকসংশ্লেষণ প্রকিয়ায় শৈবাল যে খাদ্য প্রস্তুত করে তান উদ্বৃত্ত অংশ গ্রহণ করে হাইড্রা শর্করা জাতীয় খাদ্যের অভাব পূরণ করে। ২. সালোকসংশ্লেষণকালে শৈবাল যে O2 নির্গত করে হাইড্রা তা শ্বসনে ব্যবহার করে। ৩. হাইড্রার শ্বসনে সৃষ্ট CO2 শৈবাল গ্রহণ করে প্রাণীকে ঝামেলামুক্ত করে। ৪. হাইড্রার বিপাকে সৃষ্ট N 2-ঘটিত বর্জ্য শৈবাল কর্তৃক গৃহীত হওয়ায় হাইড্রা সহজেই বর্জ্য পদার্থ মুক্ত হয়। সুতরাং হাইড্রা ও শৈবাল একত্রে বসবাসের ক্ষেত্রে মিথোজীবিতা প্রদর্শন করে। অর্থাৎ উভয় উভয়ের কাছ থেকে উপকৃত হয়।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত জীব দুটির মধ্যে সম্পর্ক বিশ্লেষণ কর।
উদ্দীপক
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর