'G [গণিত] দ্বারা উভয় জীবই উপকৃত হয়- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে G হলো মিথোজীবিতা। হাইড্রা ও শৈবালের একত্রে বসবাস মিথোজীবিতার সাথে সাদৃশ্যপূর্ণ। মিথোজীবিতা দ্বারা হাইড্রা ও শৈবাল উভয়ই উপকৃত হয়। নিম্নে বিষয়টি ব্যাখ্যা করা হলো- মিথোজীবিতা হলো এমন বিশেষ ধরণের সহাবস্থান যেখানে ভিন্ন প্রজাতির দুটি জীবের উভয়ে উভয়ের নিকট থেকে উপকৃত হয়। Hydra ও Zoochloella নামক শৈবাল নিম্মোক্তভাবে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়। শৈবালের প্রাপ্ত উপকার: ১. শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মাল পেশি-আবরণী কোষে আশ্রয় পায়। ২. হাইড্রার শ্বসনে সৃষ্ট [গণিত] -কে সালোকসংশ্লেষণের কাচামাল হিসেবে ব্যবহারর করে। ৩. হাইড্রার বিপাকীয় কাজে উদ্ভূত নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থককে আমিষ তৈরির বিভিন্ন কাজে ব্যবহার হয় Hydra-র প্রাপ্ত উপকার: ১. সালোকসংশ্লেষণ প্রকিয়ায় শৈবাল যে খাদ্য প্রস্তুত করে তান উদ্বৃত্ত অংশ গ্রহণ করে হাইড্রা শর্করা জাতীয় খাদ্যের অভাব পূরণ করে। ২. সালোকসংশ্লেষণকালে শৈবাল যে [গণিত] নির্গত করে হাইড্রা তা শ্বসনে ব্যবহার করে। ৩. হাইড্রার শ্বসনে সৃষ্ট [গণিত] শৈবাল গ্রহণ করে প্রাণীকে ঝামেলামুক্ত করে। ৪. হাইড্রার বিপাকে সৃষ্ট [গণিত] -ঘটিত বর্জ্য শৈবাল কর্তৃক গৃহীত হওয়ায় হাইড্রা সহজেই বর্জ্য পদার্থ মুক্ত হয়। সুতরাং হাইড্রা ও শৈবাল একত্রে বসবাসের ক্ষেত্রে মিথোজীবিতা প্রদর্শন করে। অর্থাৎ উভয় উভয়ের কাছ থেকে উপকৃত হয়।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
'G দ্বারা উভয় জীবই উপকৃত হয়- ব্যাখ্যা কর।
উদ্দীপক

রংপুর ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
