উদ্দীপকের অমেরুদণ্ডী প্রাণীর রেচনতন্ত্রের চিত্রসহ বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের অমেরুদণ্ডী প্রাণীটি হলো Arthropoda পর্বের Insecta শ্রেণির একটি তৃণভোজী প্রাণী ঘাসফড়িং। ঘাসফড়িং এর রেচন অঙ্গ হলো মালপিজিয়ান নালিকা। নিচে রেচনতন্ত্র অর্থাৎ মালপিজিয়ান নালিকার গঠন চিত্রসহ বর্ণনা করা হলো- ঘাসফড়িং-এর প্রধান রেচন অঙ্গ মালপিজিয়ান নালিকা। আমিষ জাতীয় খাদ্য বিপাকে সৃষ্ট নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ নিষ্কাশন প্রক্রিয়াকে রেচন বলে। মালপিজিয়ান নালিকা ছাড়াও কিছু মেদপুঞ্জের কিছু কোষ এবং কাইটিন অতিরিক্ত রেচন অঙ্গ হিসেবে কাজ করে। পৌষ্টিকনালির মধ্যান্ত্র ও পশ্চাদযন্ত্রের সংযোগস্থলে অসংখ্য সুতার মতো মালপিজিয়ান নালিকা হিমোসিলে বিস্তৃত থাকে। এই নালিকার গোড়ার অংশ নিঃসরণ বা ক্ষরণের জন্য এবং প্রান্তীয় অংশ শোষণের জন্য অভিযোজিত। এ নালিকার বদ্ধ প্রান্তীয় অংশ দ্বারা হিমোসিলের হিমোলিম্ফ থেকে পটাসিয়াম ইউরেট, পানি ও [গণিত] শোষিত হয়। নালিকার অভ্যন্তরে এগুলো পরিবর্তিত হয়ে পটাসিয়াম বাই কার্বনেট ও ইউরিক এসিডে পরিণত হয়। নালিকার গোড়ার অংশ দ্বারা পটাসিয়াম বাই কার্বনেট ও কিছু পানি পুনঃশোষিত হয়ে হিমোলিম্ফে ফিরে আসে। রেচন বর্জ্যরূপে ইউরিক এসিড পানির সাথে পৌষ্টিকনালির 'গহ্বরে প্রবেশ করে। পশ্চাৎ অন্ত্রের মলাশয়ে অধিকাংশ পানি পুনঃশোষিত হয় এবং প্রায় শক্ত ইউরিক এসিড মলের সাথে দেহ হতে নিষ্কাশিত হয়। এভাবে ঘাসফড়িংয়ে রেচন প্রক্রিয়া সম্পন্ন হয়।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের অমেরুদণ্ডী প্রাণীর রেচনতন্ত্রের চিত্রসহ বর্ণনা দাও।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
