উদ্দীপকের C অংশটির গঠন ও কাজ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত “C” অংশটি হলো অগ্ন্যাশয়। নিচে অগ্ন্যাশয়ের গঠন ও কাজ ব্যাখ্যা করা হলো- অগ্ন্যাশয়ের গঠন: অগ্ন্যাশয় উদরগহ্বরের পাকস্থলির নিচে ডিওডেনাম ও প্লিহার সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে। এটি দেখতে লম্বাটে, চ্যাপ্টা আকৃতির গোলাপি-ধূসর বর্ণের নরম মাংসল প্রকৃতির গ্রন্থি। এটি দেখতে অনেকটা মরিচ বা পাতার মতো। এটি দৈর্ঘ্যে প্রায় ১২ - ১৫ সেন্টিমিটার ও চওড়ায় প্রায় ৫ সেন্টিমিটার। অগ্ন্যাশয় মস্তক, দেহ ও লেজ এই তিনটি অংশ নিয়ে গঠিত। মস্তক অংশটি চওড়া ও এটি ডিওডেনামের সঙ্গে যুক্ত থাকে। লেজ অংশটি সরু ও প্লিহা পর্যন্ত বিস্তৃত। মস্তক ও লেজের মাঝের অংশটিকে দেহ বলে। অগ্ন্যাশয়ের এনজাইম নিঃসরণকারী গ্রন্থিগুলো থেকে ক্ষুদ্র ক্ষুদ্র নালিকা বের হয়ে একত্রিত হয় এবং প্রধান অগ্ন্যাশয় নালি বা উইর্সাং নালি গঠন করে। কাজ: অগ্ন্যাশয় বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। এজন্য একে মিশ্রগ্রন্থি বলা হয়। বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে বিভিন্ন এনজাইম যেমন- অ্যামাইলেজ, মল্টেজ, ট্রিপসিন, কাইমেট্রিপসিন, লাইপেজ ইত্যাদি ক্ষরণ করে যা শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যকে পরিপাক করে। অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে ইনসুলিন ও গ্লুকাগণ হরমোন নিঃসৃত করে যা রক্তের গ্লুকোজের মাত্রা ঠিক রাখে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
উদ্দীপকের C অংশটির গঠন ও কাজ ব্যাখ্যা কর।
উদ্দীপক

Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর