উদ্দীপকে উল্লেখিত চলন প্রক্রিয়ার চিত্রসহ বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত দ্বিস্তরী প্রাণীটি হলো Hydra। Hydra দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করার জন্য সমারসল্টিং বা ডিগবাজী চলন প্রদর্শন করে। নিচে Hydra-র দ্রুত চলন প্রক্রিয়াটি অর্থাৎ সমারসল্টিং চলন প্রক্রিয়াটি চিত্রসহ বর্ণনা করা হলো- সমারসন্টিং চলন বা ডিগবাজী চলন প্রক্রিয়া: সমারসল্টিং বা ডিগবাজী Hydra-র সাধারণ ও দ্রুত চলন প্রক্রিয়া। এ প্রক্রিয়ার শুরুতে Hydra দেহকে বাঁকিয়ে চলনের গতিপথে কর্ষিকায় অবস্থিত মুটিন্যান্ট জাতীয় নেমাটোসিস্টের সাহায্যে গতিপথকে স্পর্শ করে। এ সময় গন্তব্যস্থলের দিকের পেশি আবরণী কোষের সংকোচন ও অপর পাশের অনুরূপ কোষের সম্প্রসারণ ঘটে। পরে পদতল বিযুক্ত করে কর্ষিকার উপর ভর দিয়ে দেহকে সোজা করে দেয়। পুনরায় দেহকে বাঁকিয়ে পদতলের সাহায্যে গতিপথকে স্পর্শ করে। পরে কর্ষিকা মুক্ত করে দেহকে সোজা করে দেয়। এ প্রক্রিয়ার পুনরাবৃত্তি ঘটিয়ে Hydra দ্রুত স্থান ত্যাগ করে। [চিত্র]
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত চলন প্রক্রিয়ার চিত্রসহ বর্ণনা দাও।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর