উদ্দীপকের আলোকে প্রাণীটির রূপান্তরের প্রক্রিয়া ও এতে হরমোনের ভূমিকা আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের আলোকে প্রাণীটি হলো Arthopoda পর্বের সন্দ্বিপদী প্রাণী ঘাসফড়িং। ঘাসফড়িং এর রূপান্তরের প্রক্রিয়া ও এতে হরমোনের ভূমিকা নিচে আলোচনা করা হলো- ঘাসফড়িং এর রূপান্তরের প্রক্রিয়া: ঘাসফড়িং-এর নিম্ফ থেকে পূর্ণাঙ্গ ঘাসফড়িং সৃষ্টি একটি "হেমিমেটা বোলাস" বা অসম্পূর্ণ ধরনের রূপান্তর প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় খোলস মোচন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য ভূমিকা পালন করে।সদ্য পরিস্ফুটিত নিম্ফের কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল থাকে যা স্বচ্ছ ও গাঢ় হতে থাকে। একেবারে প্রাথমিক পর্যায়ের এ নিম্ফ একটু বড় হলে বহিঃকঙ্কাল আঁটসাঁট হয়ে দেহবৃদ্ধি রহিত করে দেয় তখন দেহবৃদ্ধি স্বাভাবিক রাখতে পুরনো বহিঃকঙ্কাল মোচন প্রক্রিয়ায় ত্যাগ করতে হয়। নিম্ফ তখন ২য় ধাপের নিম্ফে পরিণত হয়। পরবর্তীতে আরো ৪ বার খোলস মোচনের পর পূর্ণাঙ্গ ঘাসফড়িং-এ রূপান্তরিত হয়। দ্বিতীয় ধাপের নিম্ফে ক্ষুদ্রাকার ডানা প্যাড থেকে ডানা সৃষ্টির সূত্রপাত ঘটে। প্রতিবার খোলস মোচনের পর নিম্ফ দেখতে পূর্ণাঙ্গ ঘাসফড়িং-এর মতো দেখায়। দুটি খোলস পরিবর্তনের মধ্যবর্তী সময়কালকে ইনস্টার বলে। শেষবার খোলস মোচনের মাধ্যমে সৃষ্ট দশাকে ইমাগো বলা হয়। পাখা ও জননাঙ্গের গঠন সম্পূর্ণ হলে ইমাগো দশাটি পরিণত ঘাসফড়িং হয়ে উঠে। ঘাসফড়িং এর রূপান্তরে হরমোনের ভূমিকা: ঘাসফড়িং-এর দেহে চার ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি বিদ্যমান। এগুলো হলো- ইন্টারসেরিব্রাল গ্রন্থিকোষ, প্রোথোরাসিক গ্রন্থি, কর্পোরা অ্যালাটা এবং কর্পোরা কার্ডিয়াকা। এদের মধ্যে প্রথম তিনটি গ্রন্থি ক্ষরিত হরমোন প্রাণীর রূপান্তরে মুখ্য ভূমিকা রাখে। রূপান্তরের শুরুতে মস্তিষ্কের ইন্টারসেরিব্রাল গ্রন্থিকোষ থেকে প্রোথোরাসিকোট্রপিক হরমোন ক্ষরিত হয়ে প্রোথোরাসিক গ্রন্থিকে একডাইসন হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। একডাইসন হরমোন ক্ষরিত হলে প্রাণীর নির্মোচন প্রক্রিয়া শুরু হয়। এ হরমোন দেহের কোষ-কলাকে বৃদ্ধির জন্য উদ্দীপিত করে। একই সময়ে কর্পোরা অ্যালাটা গ্রন্থি থেকে জুভেনাইল হরমোন ক্ষরিত হয় যা দেহের অস্বাভাবিক দ্রুত বৃদ্ধি প্রতিহত করে। প্রকৃতপক্ষে জুভেনাইল হরমোনের প্রভাবে। ঘাসফড়িংয়ের নিম্ফ দশা দীর্ঘ হয়। এক সময় কর্পোরা অ্যালাটার কার্যক্রম রহিত হয় এবং একডাইসন হরমোনের প্রভাবে প্রাণীর দ্রুত নির্মোচন ঘটে এবং রূপান্তরের মাধ্যম পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের আলোকে প্রাণীটির রূপান্তরের প্রক্রিয়া ও এতে হরমোনের ভূমিকা…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর