উদ্দীপকের দ্বিতীয় অঙ্গটির (Y) গঠন ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দ্বিতীয় অঙ্গটি (Y) হলো রুই মাছের বহির্বাহী ফুলকা ধমনি। যেসব ধমনি ফুলকা হতে O2 সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অংশে পরিবহন করে তাদের বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনি বলে। রুই মাছের ৪ জোড়া ফুলক থেকে ৪ জোড়া বহির্বাহী বা ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি সৃষ্টি হয় এবং ফুলকা হতে O2 সমৃদ্ধ রক্ত সংগ্রহ করে। প্রত্যেক ফুলকা আর্চে একটি অ্যাফারেন্ট ও একটি ইফারেন্ট ফুলকা ধমনি থাকে। ১ম ইফারেন্ট ফুলকা ধমনি অঙ্কীয় দিকে হাইওয়েড আর্চের হ্রাস প্রাপ্ত ফুলকা বা সিউডো ব্রাঙ্কে রক্ত বহন করে এবং এটি সামনের দিকে অপথ্যালমিক ধমনিতে বিস্তৃত হয় এবং চোখে রক্ত সরবরাহ করে। প্রতি পার্শ্বের ১ম ও ২য় ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি মিলিত হয়ে পার্শ্বীয় ধমনি সৃষ্টি করে। ৩য় ও ৪র্থ ধমনি পার্শ্বীয় ধমনিতে মুক্ত হওয়ার পূর্বে একত্রে মিলিত হয়ে পার্শ্বীয় ধমনিতে মুক্ত হয়। পার্শ্বীয় ধমনি সামনের দিকে ক্যারোটিড ধমনি আকারে বিস্তৃত এবং করোটিকার মধ্যে প্রবেশ করে। দু'পাশের পার্শ্বীয় ধমনি ও ক্যারোটিড ধমনি গলবিল অঞ্চলে মিলিত হয় এবং পৃষ্ঠীয় দিকে একটি ডিম্বাকার ধমনি বলয় সৃষ্টি করে। একে সারকিউলাস সেফালিকাস বলে ।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের দ্বিতীয় অঙ্গটির (Y) গঠন ব্যাখ্যা করো।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর