উদ্দীপকের সংবহন প্রক্রিয়াটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে রুই মাছের রক্ত সংবহন প্রক্রিয়াকে দেখানো হয়েছে । উদ্দীপকে উল্লিখিত জলজ প্রাণীটি হলো রুই মাছ। নিচে রুই মাছের একচক্রী রক্তসংবহন পদ্ধতি ব্যাখ্যা করা হলো- সংকোচন ও প্রসারণের মাধ্যমে রুই মাছের হৃৎপিণ্ড একটি নির্দিষ্ট দিকে রক্ত পরিবহন করে। কপাটিকাসমূহের নিয়ন্ত্রণের ফলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর মধ্যে রক্ত সংবহনের একমুখিতা দেখা যায় এবং এ ধরনের হৃৎপিণ্ডকে একচক্র হৃৎপিণ্ড বলে। এ হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কেবল CO2 সমৃদ্ধ রক্ত বাহিত হয় বলে রুই মাছের হূৎপিণ্ডকে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলে । রুই মাছের হৃৎপিণ্ডের সাইনাস ভেনোসাস হতে CO2 যুক্ত রক্ত অলিন্দ হয়ে নিলয়ে প্রবেশ করে এবং নিলয় হতে তা বাল্বাস অ্যাওর্টায় বাহিত হয়। এক্ষেত্রে প্রতিটি প্রকোষ্ঠ ও উপপ্রকোষ্ঠের সংযোজন স্থলে যে কপাটিকা থাকে তা রক্তের একদিকে চলাচল নিশ্চিত করে ও বিপরীতগামিতাকে বাধা দেয়। তাই হৃৎপিণ্ডের মধ্য দিয়ে CO2 যুক্ত রক্ত পেছন হতে সামনের দিকে শুধু একমুখী হয়ে চলাচল করে। এজন্যই এ ধরনের প্রবাহকে একচক্রীয় প্রকৃতির রক্ত প্রবাহ বলা হয়।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের সংবহন প্রক্রিয়াটি বিশ্লেষণ করো।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর