চিত্রের এক ধরণের কোষ সংশ্লিষ্ট প্রাণীকে অমর করে-ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রটি হলো হাইড্রার প্রস্থচ্ছেদ, যাতে হাইড্রার দেহপ্রাচীরের তিনটি প্রধান অংশ এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস ও মেসোগ্লিয়া দৃশ্যমান। হাইড্রা দেহাংশ পুর্ণগঠনের মাধ্যমে পুনরায় উৎপত্তি লাভ করে বলে এর স্বাভাবিক মৃত্যু নেই। পুনরুৎপত্তির মাধ্যমে হাইড্রা অপত্যের মাধ্যমে পুনরায় জীবন ফিরে পাওয়া দ্বি-বিভাজনের মাধ্যমে ঘটে। হাইড্রার এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস অংশে পেশি আবরণী কোষের ফাঁকে-ফাঁকে অবস্থান করে ইন্টারস্টিশিয়াল কোষ। এই কোষগুলো হাইড্রার অন্যান্য যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে। যেকোনো দুর্ঘটনায় পতিত হয়ে হাইড্রা অনুদৈর্ঘ্যভাবে বা অনুপ্রস্থভাবে দুই বা ততোধিক খণ্ডে বিভক্ত হয়ে যেতে পারে। কিন্তু এ অবস্থায় অন্যান্য প্রাণীর ন্যায় হাইড্রার মৃত্যু ঘটে না। এক্ষেত্রে ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুতগতিতে বিভাজিত ও রূপান্তরিত হয়ে বিভিন্ন প্রকার কোষ সৃষ্টির মাধ্যমে হাইড্রার হারানো বা বিনষ্ট দেহাংশ পুনর্গঠন করে। ফলে একটি হাইড্রা হতে খণ্ডায়নের সংখ্যা অনুসারে দুই বা ততোধিক হাইড্রার বিকাশ ঘটে। হাইড্রার এই অস্বাভাবিক অযৌন জননকেই বিভাজন বলে। এজন্যই বলা হয় Hydra-র স্বাভাবিক মৃত্যু নেই এটি অমর। সুতরাং চিত্রের ইন্টারস্টিশিয়াল কোষ হাইড্রাকে অমর করে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
চিত্রের এক ধরণের কোষ সংশ্লিষ্ট প্রাণীকে অমর করে-ব্যাখ্যা কর।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর