চিত্রটির সাথে সংশ্লিষ্ট প্রাণীটির পুষ্টিতে প্রদর্শিত কোষগুলোর ভূমিকা- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্রটিতে হাইড্রার প্রস্থচ্ছেদের মাধ্যমে এর বিভিন্ন কোষসমূহ দেখানো হয়েছে। উক্ত কোষগুলো খাদ্যগ্রহণসহ বিভিন্ন কাজের মাধ্যমে হাইড্রার পুষ্টির সাথে জড়িত। তবে এ কাজে প্রধান ভূমিকা পালন করে পেশি আবরণী কোষ বা পুষ্টি কোষ । যে জৈবনিক প্রক্রিয়ায় প্রাণী নিজ পরিবেশ থেকে প্রয়োজনীয় জটিল জৈব খাদ্য গ্রহণ করে বিভিন্ন এনজাইমের সহায়তায় কোষে পরিবহন ও শোষণ উপযোগী খাদ্যে পরিণত করে পরিপাককৃত খাদ্যসার শোষণের মাধ্যমে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধন, শক্তি উৎপাদন ইত্যাদি শারীরবৃত্তীয় কার্যকলাপ অক্ষুণ্ণ রাখে তাকে পুষ্টি বলে'। পুষ্টিকোষ দু' ধরনের- ফ্ল্যাজেলাযুক্ত ও ক্ষণপদযুক্ত। ফ্ল্যাজেলাযুক্ত কোষগুলো এদের মুক্ত প্রান্তে একাধিক ফ্ল্যাজেলা বহন করে। মুখ ও কর্ষিকার গোড়ায় অবস্থিত এ কোষগুলো নিজের ছিদ্র বন্ধ করতে স্ফিংক্টার এর মতো কাজ করে। এ কোষ পানি প্রবাহ সৃষ্টি করে বহিঃকোষীয় পরিপাক, রেচন ও শ্বসনে সহায়তা করে। তেমনি ক্ষণপদযুক্ত কোষগুলোর প্রান্তীয় অংশ হতে একাধিক ক্ষণপদ সৃষ্টি হয় । ক্ষণপদযুক্ত কোষ খাদ্যবস্তু গ্রহণ, অন্তঃকোষীয় পরিপাক ইত্যাদি কাজে ভূমিকা পালন করে। এছাড়া সংবেদী কোষ সিলেন্টেরনে খাদ্যের উপস্থিতি গ্রহণ এবং গ্রন্থি কোষের এনজাইম বহিঃকোষীয় পরিপাকে সহায়তা করে ।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
চিত্রটির সাথে সংশ্লিষ্ট প্রাণীটির পুষ্টিতে প্রদর্শিত কোষগুলোর ভূমিক…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর