উদ্দীপকের প্রাণীটি কীভাবে শ্বসন সম্পন্ন করে- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের প্রাণীটি হলো রুই মাছ। রুইমাছ দুই ধাপে শ্বসন কার্য সম্পাদন করে। নিচে তা ব্যাখা করা হলো: রুই মাছের কানকো দুইটি যখন উত্তোলিত হয় তখন ফুলকা প্রকোষ্ঠের নর মুখ ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি দিয়ে বন্ধ হয়ে যায়। এতে গলবিলে একটি চোষণ-বলের সৃষ্টি হয়। ফলে মুখছিদ্র রক্ষাকারী মৌখিক কপাটিকা খুলে যায় এবং পানি মুখের ভেতর দিয়ে মুর্খগহ্বরে প্রবেশ করে। কানকো যখন পেশি সংকোচনের ফলে নেমে আসে তখন গলবিল ও মুখগহ্বরের স চাপ বেড়ে যায়। সাথে সাথেই মৌখিক কপাটিকা মুখছিদ্রকে বন্ধ করে দেয় এবং ফুলকা-প্রকোষ্ঠের ছিদ্র উন্মুক্ত হয়। পানি তখন এ ছিদ্রপথেই বেরিয়ে যায়। মুখ ও গলবিলের ভেতর দিয়ে অতিক্রমের সময় স্রোতপ্রবাহ নিচে অবস্থিত ফুলকাগুলোকে ভিজিয়ে দেয়। এ প্রক্রিয়ায় অন্তর্বাহী ফুলকা ধমনি CO2 সমৃদ্ধ রক্ত বয়ে এনে ফুলকা ত সূত্রকের কৈশিক জালকে ছেড়ে দেয়। এ সময় শ্বাস গ্রহণকালে নেওয়া ক O2 সমৃদ্ধ পানি ফুলকা সূত্রকের উপর দিয়ে বয়ে গেলে ব্যাপন প্রক্রিয়ায় গ্যাসীয় বিনিময় ঘটে। রক্ত পানিতে CO2 ত্যাগ করে ও পানি থেকে O2 গ্রহণ করে। O2 সমৃদ্ধ রক্ত তখন বহিঃফুলকা ধমনির সাহায্যে গৃহীত হয় এবং সারা দেহে ছড়িয়ে পড়ে। এভাবে রুই মাছ পানিতে তাঁর শ্বসন ক্রিয়া সম্পন্ন করে থাকে ৷
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের প্রাণীটি কীভাবে শ্বসন সম্পন্ন করে- ব্যাখ্যা করো।
কুমিল্লা ক্যাডেট কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর