'X [গণিত] এবং 'Y [গণিত] এর কার্যক্রম এর ভিন্নতা সম্পর্কে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'X [গণিত] হলো ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রের অন্যতম অঙ্গ বায়ুথলি এবং “Y” হলো রুইমাছের একটি বিশেষ অঙ্গ পটকা বা বায়ুথলি। নিচে উভয় অঙ্গের কার্যক্রমের ভিন্নতা আলোচনা করা হলো- ঘাসফড়িং এর স্থানে স্থানে ট্রাকিয়ার কিছু শাখা প্রসারিত হয়ে বড়, ইন্টিমাবিহীন ও পাতলা প্রাচীরযুক্ত বায়ুথলি গঠন করে। এগুলো সমগ্র দেহে অবস্থান করে এবং অতিরিক্ত বায়ু ধরে রাখে। এরা শ্বসনের সময় উদরের সংকোচন-প্রসারণের মাধ্যমে ট্রাকিয়ালতন্ত্রে বায়ু সরবরাহ নিয়ন্ত্রণ করে। অপরদিকে রুইমাছের বায়ুথলি পাতলা প্রাচীরবিশিষ্ট, বায়ুপূর্ণ, চকচকে সাদা বর্ণের এক ধরনের থলি। এটি মাছের প্লবতা রক্ষাকারী অঙ্গ হিসেবে কাজ করে। থলির ভিতরের গ্যাসের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে এটি মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করে । এটি মাছকে ভাসতে সাহায্য করে। বায়ুথলি O2 এর আধার হিসেবে কাজ করে। পানিতে O2 এর ঘাটতি দেখা দিলে বায়ুথলিতে বিদ্যামান গ্যাস সেই ঘাটতি পূরণ করে। আবার, প্রতিধ্বনি সৃষ্টি ও শব্দ উৎপাদনেও এটি ভূমিকা রাখে। এছাড়াও বায়ুথলি পানিতে বিভিন্ন গভীরতায় ওঠা-নামা করার সময় মাছের দেহে চাপের সাম্যাবস্থা বজায় রাখতে সহায়তা করে। অতএব বলা যায়, উদ্দীপকের 'X [গণিত] অর্থাৎ ঘাসফড়িং এর বায়ুথলি এবং 'Y [গণিত] অর্থাৎ রুই মাছের বায়ুথলির কার্যক্রমে ভিন্নতা রয়েছে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
'X এবং 'Y এর কার্যক্রম এর ভিন্নতা সম্পর্কে তোমার মতামত দাও।
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর