উদ্দীপকে উল্লেখিত প্রাণীটির চলনের বৈচিত্র্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রাণীটি হলো হাইড্রা। নিচে এর বৈচিত্র্য চলন ব্যাখ্যা কর হলো: খাদ্য সংগ্রহ, আত্মরক্ষা, উদ্দীপনায় সাড়া দেয়া, প্রজনন ইত্যাদি প্রয়োজনে প্রাণীরা যখন একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তরিত হয় তখন তাকে চলন বলে। Hydra অধিকাংশ সময় পানিতে নিমজ্জিত বস্তুর সাথে পাদ-চাকতি দিয়ে লেগে থাকলেও খাদ্যসংগ্রহ, আত্মরক্ষা, জনন, স্পর্শ, ইত্যাদি উদ্দীপনার কারণে স্থানান্তরিত হয়। চলনের জন্য Hydra-র সুনির্দিষ্ট কোনো অঙ্গ নেই । চলন মূলত এপিডার্মিসের পেশি-আবরণী কোষ এবং গ্যাস্ট্রোডার্মিসের পুষ্টি পেশি কোষের পেশি লেজের বা পেশি প্রবর্ধকের মায়োনিমের সঙ্কোচন প্রসারণের মাধ্যমে ঘটে থাকে। তবে কর্ষিকা, নেমাটোসিস্ট, গ্রন্থিকোষ ও পাদ-চাকতি চলনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে । কোনো কারণে Hydra উদ্দীপিত হলে সেই উত্তেজনা সংবেদী কোষ দ্বারা গৃহীত হয়ে স্নায়ু কোষে পৌঁছে । স্নায়ু কোষের স্নায়ুসূত্র পথে এ উদ্দীপনা পেশি-আবরণী কোষের পেশি লেজের মায়োনিমে পৌঁছালে এটি সঙ্কুচিত হয় ফলে Hydra-র দেহ খাটো ও মোটা হয়। অপরপক্ষে পুষ্টি পেশি কোষের পেশি লেজের মায়োনিমে উদ্দীপনা পৌঁছালে এটা বৃত্তাকার পেশির মতো কাজ করে অর্থাৎ এর সঙ্কোচনে দেহ লম্বা ও সরু হয় । দেহের একপাশের পেশি-আবরণী কোষের সঙ্কোচন এবং অপর পাশের পেশি-আবরণী কোষের প্রসারণের ফলে Hydra দেহকে যেকোনো দিকে বাঁকাতে পারে ।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত প্রাণীটির চলনের বৈচিত্র্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর

উত্তর
উত্তর