উদ্দীপকের প্রাণীদের ক্ষেত্রে উল্লিখিত প্রক্রিয়ার ভিন্নতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রাণীদ্বয় হলো মাছ ও স্তন্যপায়ী প্রাণী। মাছ ও স্তন্যপায়ী প্রাণীর সংবহনে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। মাছের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে শুধুমাত্র অক্সিজেনবিহীন রক্তের অর্থাৎ CO2 -সমৃদ্ধ রক্তের সঞ্চালন ঘটে। এ রক্ত সমগ্র দেহ পরিবহন করতে মাত্র একবার হৃৎপিণ্ড অতিক্রম করে তাই এই সংবহনকে একচক্রীয় সংবহন বলা হয়। এ সংবহনে হৃৎপিণ্ড হতে CO2 সমৃদ্ধ রক্ত প্রথমে ফুলকায় যায়। ফুলকায় CO2 ত্যাগের পর রক্ত O2 সমৃদ্ধ হয়। এই রক্ত সমগ্র দেহ পরিভ্রমণপূর্বক কোষে O2 সরবরাহ করে এবং কোষে উৎপন্ন CO2 গ্রহণপূর্বক পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসে। এভাবে মাছের সংবহন সম্পন্ন হয়। অন্যদিকে, স্তন্যপায়ীর হৃৎপিণ্ডের মধ্য দিয়ে অক্সিজেনযুক্ত ও অক্সিজেনবিহীন অর্থাৎ O2 ও CO2 -যুক্ত উভয় ধরনের রক্তের সংবহন ঘটে। এ রক্ত সমগ্র দেহ পরিবহন করতে দুইবার হৃৎপিণ্ড অতিক্রম করে, তাই স্তন্যপায়ীর রক্তসংবহনকে দ্বি-চক্রীয় সংবহন বলা হয়। এই সংবহনে হৃৎপিণ্ডের প্রসারণ বা ডায়াস্টোলের সময় দেহের বিভিন্ন অংশ থেকে CO2-সমৃদ্ধ রক্ত মহাশিরার মাধ্যমে হৃৎপিণ্ডে প্রবেশ করে। আবার হৃৎপিণ্ডের সংকোচন বা সিস্টোলের সময় হৃৎপিণ্ড থেকে O 2-যুক্ত রক্ত মহাধমনির মাধ্যমে হৃৎপিণ্ডের বাইরে সঞ্চালিত হয়। এভাবে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের রক্ত সঞ্চালিত হয়।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের প্রাণীদের ক্ষেত্রে উল্লিখিত প্রক্রিয়ার ভিন্নতা বিশ্লেষণ …
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর