উদ্দীপকের দ্বিস্তরী প্রাণীটির দ্রুত চলন প্রক্রিয়াটি চিত্রসহ বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দ্বিস্তরী প্রাণীটি হলো হাইড্রা। হাইড্রা সমারসল্টিং বা ডিগবাজী পদ্ধতিতে দ্রুত চলন প্রক্রিয়া সম্পন্ন করে। নিচে এ চলন প্রক্রিয়াটি চিত্রসহ বর্ণনা করা হলো- সমারসল্টিং পদ্ধতিতে Hydra খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারে। এ প্রক্রিয়ার শুরুতে প্রাণীটি তার দেহকে বাঁকিয়ে কর্ষিকাগুলোকে চলনতলে স্থাপন করে ও গ্লুটিন্যান্ট নেমাটোসিস্টের সহায়তায় কর্ষিকাগুলো চলনতল আঁকড়ে ধরে রাখে। এতে একটি লুপ গঠিত হয়। এরপর Hydra তার পাদচাকতি তল হতে মুক্ত করে ও ৯০° কোণে দেহকে কর্ষিকার উপর ভর করিয়ে উল্টো দাঁড় করায়। পরক্ষণে আবার দেহকে সামনের দিকে বাঁকিয়ে পাদচাকতি দিয়ে চলনতল স্পর্শ করে। ফলে আরেকটি লুপ গঠিত হয়। পাদচাকতি চলনতল আঁকড়ে ধরে কর্ষিকাগুলোকে তল হতে মুক্ত করে এবং এগুলোকে উপরের দিকে করে আবার সোজা হয়ে দাঁড়ায়। তখন পুরো দেহের ভর পাদচাকতির উপর থাকে। এ পদ্ধতি বার বার অনুসরণ করে Hydra দ্রুত চলন সম্পন্ন করতে পারে। এ ধরনের চলন প্রক্রিয়ায় দু'বার লুপ গঠিত হয় এবং দেহ একবার কর্ষিকা, অন্যবার পাদচাকতির উপর করে ৯০° কোণে সোজা হয়। এভাবে Hydra দ্রুতগতিতে চলন প্রক্রিয়া সম্পন্ন করে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের দ্বিস্তরী প্রাণীটির দ্রুত চলন প্রক্রিয়াটি চিত্রসহ বর্ণনা…
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর