শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত রূপান্তরে হরমোনের ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত রূপান্তরে হরমোনের ভূমিকাটি নিচে ব্যাখ্যা করা হলো- ঘাসফড়িং-এর দেহে চার ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি বিদ্যমান। এগুলো হলো ইন্টার-সেরিব্রাল গ্রন্থিকোষ, প্রোথোরাসিক গ্রন্থি, কর্পোরা অ্যালাটা এবং কর্পোরা কার্ডিয়াকা। এদের মধ্যে প্রথম তিনটি গ্রন্থি ক্ষরিত হরমোন ঘাসফড়িং-এর রূপান্তরে মুখ্য ভূমিকা রাখে। রূপান্তরের শুরুতে মস্তিষ্কের ইন্টার সেরিব্রাল গ্রন্থিকোষ থেকে প্রোথোরাসিকোট্রফিক হরমোন ক্ষরিত হয়ে প্রোথোরাসিক গ্রন্থিকে একডাইসন হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। একডাইসন হরমোন ক্ষরিত হলে প্রাণীর নির্মোচন বা খোলস মোচন প্রক্রিয়া শুরু হয়। এ হরমোন দেহের কোষকলাকে বৃদ্ধির জন্য উদ্দীপিত করে। একই সময়ে কর্পোরা অ্যালাটা গ্রন্থি থেকে জুভেনাইল হরমোন ক্ষরিত হয় যা দেহের অস্বাভাবিক দ্রুত বৃদ্ধি প্রতিহত করে। প্রকৃতপক্ষে জুভেনাইল হরমোনের প্রভাবে ঘাসফড়িং-এর নিম্ফ দশা দীর্ঘ হয়। এক সময় কর্পোরা অ্যালাটার কার্যক্রম রহিত হয়। একডাইসন হরমোনের প্রভাবে প্রাণীর দ্রুত নির্মোচন ঘটে এবং রূপান্তরের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়। এভাবে হরমোন ঘাসফড়িং-এর শারীরবৃত্তীয় কার্যক্রম, অর্থাৎ, রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।

HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত রূপান্তরে হরমোনের ভূমিকা ব্যাখ্যা করো।

উদ্দীপক

প্রকৃতিতে দিবাচর শস্যভোজী একটি প্রাণী আছে যে হেমিমেটাবোলাস রূপান্তর সম্পন্ন করে এবং দিনের উজ্জ্বল আলো ও স্থিমিত আলোতে দুটি ভিন্ন দর্শন কৌশল প্রদর্শন করে।

সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা · 2024

উত্তর

হাইড্রার নিডোসাইটে প্রাপ্ত প্রোটিন ও ফেনলের সমন্বয়ে গঠিত বিষাক্ত তরলই হলো হিপনোটক্সিন।

উত্তর

ভিন্ন প্রজাতির দুটি জীব যখন পারস্পরিকভাবে সহাবস্থান করে এবং উভয়ই উভয়ের নিকট থেকে উপকৃত হয় তখন এ ধরনের সহাবস্থানকে মিথোজীবিতা বলা হয়। সহাবস্থানকারী জীবদ্বয়কে বলা হয় মিথোজীবী। যেমন- হাইড্রা ও শৈবাল এক সাথে অবস্থানকালে পরস্পর পরস্পরের নিকট থেকে উপকৃত হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত রূপান্তরে হরমোনের ভূমিকাটি নিচে ব্যাখ্যা করা হলো- ঘাসফড়িং-এর দেহে চার ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি বিদ্যমান। এগুলো হলো ইন্টার-সেরিব্রাল গ্রন্থিকোষ, প্রোথোরাসিক গ্রন্থি, কর্পোরা অ্যালাটা এবং কর্পোরা কার্ডিয়াকা। এদের মধ্যে প্রথম তিনটি গ্রন্থি ক্ষরিত হরমোন ঘাসফড়িং-এর রূপান্তরে মুখ্য ভূমিকা রাখে। রূপান্তরের শুরুতে মস্তিষ্কের ইন্টার সেরিব্রাল গ্রন্থিকোষ থেকে প্রোথোরাসিকোট্রফিক হরমোন ক্ষরিত হয়ে প্রোথোরাসিক গ্রন্থিকে একডাইসন হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। একডাইসন হরমোন ক্ষরিত হলে প্রাণীর নির্মোচন বা খোলস মোচন প্রক্রিয়া শুরু হয়। এ হরমোন দেহের কোষকলাকে বৃদ্ধির জন্য উদ্দীপিত করে। একই সময়ে কর্পোরা অ্যালাটা গ্রন্থি থেকে জুভেনাইল হরমোন ক্ষরিত হয় যা দেহের অস্বাভাবিক দ্রুত বৃদ্ধি প্রতিহত করে। প্রকৃতপক্ষে জুভেনাইল হরমোনের প্রভাবে ঘাসফড়িং-এর নিম্ফ দশা দীর্ঘ হয়। এক সময় কর্পোরা অ্যালাটার কার্যক্রম রহিত হয়। একডাইসন হরমোনের প্রভাবে প্রাণীর দ্রুত নির্মোচন ঘটে এবং রূপান্তরের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়। এভাবে হরমোন ঘাসফড়িং-এর শারীরবৃত্তীয় কার্যক্রম, অর্থাৎ, রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।

উত্তর

উদ্দীপকে শেষোক্ত লাইনে ঘাসফড়িংয়ের দিনের উজ্জ্বল আলো ও স্থিমিত আলোতে দুটি ভিন্ন দর্শন কৌশলের উল্লেখ করা হয়েছে। ঘাসফড়িং উল্লম্ব আলোক দ্বারা অর্থাৎ উজ্জ্বল আলোতে অ্যাপোজিশন বা মোজাইক প্রতিবিম্ব গঠন করে। উজ্জ্বল আলোয় ঘাসফড়িংয়ের প্রতিটি ওমাটিডিয়াম স্বাধীনভাবে কাজ করতে পারে। উজ্জ্বল আলোতে রেটিনাল সিথের রঞ্জক পদার্থ ক্রিস্টালাইন কোনের নিচের দিকে এমনভাবে ছড়িয়ে যায় যাতে তার চারদিকে একটি কালো পর্দার সৃষ্টি হয়। ফলে একটি ওমাটিডিয়াম কেবলমাত্র নিজস্ব কর্নিয়া থেকে আগত উল্লম্বভাবে প্রতিফলিত রশ্মিই গ্রহণ করতে পারে। তির্যকভাবে আগত পার্শ্ববর্তী ওমাটিডিয়ামের আলোকরশ্মি আইরিশের রঞ্জক পদার্থে শোষিত হয়। এ অবস্থায় একটি মাত্র ওমাটিডিয়ামে সৃষ্ট প্রতিবিম্ব অনেকটা মোজাইক করা মেঝের পাথরের মতো মনে হয়। এজন্য এর নাম মোজাইক প্রতিবিম্ব। অন্যদিকে ঘাসফড়িং মৃদু আলোতে দর্শন প্রক্রিয়া সম্পন্ন করতে উল্লম্ব ও তির্যক দুই ধরনের আলোকরশ্মিই ব্যবহার করে। মৃদু আলোয় রেটিনাল সিথের রঞ্জক কণিকা সংকুচিত হয়ে কর্নিয়ার দিকে ঘণীভূত হয় এবং ক্রিস্টালাইন কোনের অধিকাংশ অনাবৃত হয়ে পড়ে । উল্লম্ব আলোকরশ্মি একটি ওমাটিডিয়ামের কর্নিয়ার ভেতর প্রবেশ করে তার র্যাবডামে পৌঁছালেও, তির্যক আলোকরশ্মি একটি ওমাটিডিয়ামের ক্রিস্টালাইন কোনের অনাবৃত অংশের মধ্য দিয়ে পাশের ওমাটিডিয়ামের র্যাবডামে পৌঁছায়। অর্থাৎ একটি ওমাটিডিয়াম তার নিজস্ব কর্নিয়া থেকে আগত আলোকরশ্মি ছাড়াও পার্শ্ববর্তী ওমাটিডিয়ামের কর্নিয়া থেকে আগত আলোকরশ্মিও পেয়ে থাকে । পুঞ্জাক্ষির উপর কোনো বস্তুর বিভিন্ন অংশের প্রতিবিম্বগুলো একে অপরের উপর পড়ায় সম্পূর্ণ বস্তুটির অস্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হয়।
HSCBiology 2nd PaperChapter 2: প্রাণীর পরিচিতি
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকের ধমনির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? i. এর সাবক্ল্যাভিয়ান শাখা আন্ত্রিক অঙ্গে যায় ii. এটি ফুলকা হতে CO2CO_{2} যুক্ত রক্তবহন করে iii. এর শাখা পার্শ্বীয় ধমনিতে যুক্ত হয় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকের A ও B অঙ্গদ্বয় যথাক্রমে—

Dinajpur · 2016

  • হৎপিণ্ড ও ফুলকা
  • ফুলকা ও সারাদেহ
  • ফুলকা ও হূৎপিণ্ড
  • হৃৎপিণ্ড ও সারাদেহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের অঙ্গটি— i. চার প্রকোষ্ঠবিশিষ্ট ii. পেরিকার্ডিয়াল গহ্বরে অবস্থান করে iii. একমুখী রক্ত প্রবাহবিশিষ্ট নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের 'AA^{\prime} চিহ্নিত অংশটির নাম কী?

Comilla · 2016

  • ভেন্ট্রিকল
  • বাল্বাস আর্টারিওসাস
  • অ্যাট্রিয়াম
  • সাইনাস ভেনোসাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উল্লিখিত অঙ্গ- i. পরিপাক নালিতে উন্মুক্ত ii. রেচন পদার্থ নিষ্কাশন করে iii. হিমোসিল হতে বিপাকীয় বর্জ্য সংগ্রহ করে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি পাওয়া যায়— i. ঘাসফড়িংয়ে ii. আরশোলায় iii. রুই মাছে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i
  • ii
  • i ও ii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.খাবার গ্রহণে ঘাসফড়িং ও মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে। উদ্দীপকের প্রাণীদ্বয়ের মধ্যে সামঞ্জস্যপূর্ণ কোনটি?

Dinajpur · 2016

  • স্বাদ গ্রহণ
  • সর্বভূক
  • ম্যান্ডিবল ও দাঁত
  • চর্বণ কৌশল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.খাবার গ্রহণে ঘাসফড়িং ও মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে। উদ্দীপকের প্রথম প্রাণীর কোন অঙ্গটি খাবার খাদ্যনালিতে প্রেরণে অধিকতর সহায়তা করে?

Dinajpur · 2016

  • হাইপোফ্যারিংক্স
  • ম্যান্ডিবল
  • ম্যাক্সিলা
  • ল্যাবিয়াম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.হাইড্রা শিকারকে প্যাচিয়ে ধরা এবং অবশ করতে সাহায্য করে— i. P ii. Q iii. R

Jessore · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.চিত্রে Q অংশটির নাম কী?

Jessore · 2016

  • পেনিট্যান্ট
  • স্ট্রেপটোলিন ঘুটিন্যান্ট
  • স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট
  • ভলভেন্ট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.i ও ii উক্ত চলন প্রক্রিয়ায় প্রাণীটি- i. লম্বা দূরত্ব অতিক্রম করে ii. দ্রুত গতিতে চলতে পারে iii. প্রতিবারে দেহের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব অতিক্রম করে নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকের চলন প্রক্রিয়াটিতে ভূমিকা রাখে- i. পেশি আবরণী কোষ ii. গ্লুটিন্যান্ট নেমাটোসিস্ট iii. ক্ষণপদীয় কোষ নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের ধমনির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? i. এর সাবক্ল্যাভিয়ান শাখা আন্ত্রিক অউদ্দীপকের A ও B অঙ্গদ্বয় যথাক্রমে—উদ্দীপকের অঙ্গটি— i. চার প্রকোষ্ঠবিশিষ্ট ii. পেরিকার্ডিয়াল গহ্বরে অবস্থান করে iউদ্দীপকের 'A [গণিত] চিহ্নিত অংশটির নাম কী?উল্লিখিত অঙ্গ- i. পরিপাক নালিতে উন্মুক্ত ii. রেচন পদার্থ নিষ্কাশন করে iii. হিমোসউদ্দীপকে উল্লিখিত অঙ্গটি পাওয়া যায়— i. ঘাসফড়িংয়ে ii. আরশোলায় iii. রুই মাছে খাবার গ্রহণে ঘাসফড়িং ও মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে। উদ্দীপকের প্রাণীদ্বয়ের মধখাবার গ্রহণে ঘাসফড়িং ও মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে। উদ্দীপকের প্রথম প্রাণীর কোহাইড্রা শিকারকে প্যাচিয়ে ধরা এবং অবশ করতে সাহায্য করে— i. P ii. Q iii. Rচিত্রে Q অংশটির নাম কী?i ও ii উক্ত চলন প্রক্রিয়ায় প্রাণীটি- i. লম্বা দূরত্ব অতিক্রম করে ii. দ্রুত গতিউদ্দীপকের চলন প্রক্রিয়াটিতে ভূমিকা রাখে- i. পেশি আবরণী কোষ ii. গ্লুটিন্যান্ট নে

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।