উদ্দীপকে উল্লিখিত প্রাণিটির রেচন পদ্ধতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক সংশ্লিষ্ট প্রক্রিয়াটি হলো ঘাসফড়িং-এর রেচন পদ্ধতি। নিচে ঘাসফড়িং-এর রেচন পদ্ধতি ব্যাখ্যা করা হলো: আমিষজাতীয় খাদ্য বিপাকে সৃষ্ট নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নিষ্কাশনের প্রক্রিয়াকে রেচন বলে। ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গ হল ম্যালপিজিয়ান নালিকা। এছাড়াও কিছু অতিরিক্ত রেচন অঙ্গ রয়েছে। এগুলো হলো ইউরেট কোষ, ইউরিকোজ গ্রন্থি, নেফ্রোসাইট ও কিউটিকল। ম্যালপিজিয়ান নালিকা মেসেন্টেরন ও ইলিয়ামের সংযোগস্থলে হিমোসিলে অবস্থিত। এটি ২৫ mm লম্বা, ১mm ব্যাসযুক্ত। এর মধ্যে লুমেন,এপিথেলিয়াল কোষ, মাইক্রোভিলাই,ব্রাশ বর্ডার ইত্যাদি বিদ্যমান। প্রতিটি ম্যালপিজিয়ান নালিকার গোড়ার অংশ নিঃসরণের (বা ক্ষরনের) জন্য এবং প্রান্তিয় অংশ শোষনের জন্য অভিযোজিত। এ নালিকার মুক্ত,বদ্ধ প্রান্ত হিমোলিম্ফে ভাসমান থেকে পানি, পটাশিয়াম ইউরেট আয়ন, CO2 ইত্যাদি শোষন করে।এগুলো নালিকার ভিতরে নির্দিষ্ট এনজাইমের প্রভাবে পটাসিয়াম বাইকার্বনেট, পানীয ও ইউরিক এসিডে পরিণত হয়। গোড়ার অংশ দ্বারা কিছু পানি ও বাইকার্বনেট সমূহ পুণঃশোষিত হয়ে পুনরায় হিমলিম্ফে ফিরে আসে। রেচন বর্জ্যরুপে ইউরিক অ্যাসিড বাকি পানির সাথে পৌষ্টিকনালীর গহবরে প্রবেশ করে।মলাশয়ে অধিকাংশ পানি পুনঃশোষিত হয়। ইউরিক অ্যাসিড কঠিন মলের সাথে বর্জ্য পদার্থ রূপে পায়ু পথে দেহ ত্যাগ করে। এভাবে ঘাসফড়িংয়ে রেচনকার্য সম্পন্ন হয়।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রাণিটির রেচন পদ্ধতি ব্যাখ্যা কর।
উদ্দীপক

Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর