উদ্দীপকের রেখাচিত্রটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের রেখাচিত্রটি দ্বারা ঘাসফড়িং-এর রূপান্তর প্রক্রিয়াকে দেখানো হয়েছে। নিচে রেখাচিত্রটি বিশ্লেষণ করা হলো: ঘাসফড়িং এর রুপান্তর আসূম্পর্ণ রুপান্তর, কারণ এদের অপরিণত নিম্ফ আংশিক পরিস্ফুটনের মাধ্যমে কয়েকটি নিম্ফ দশা পেরিয়ে পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ে রুপান্তরিত হয়। অর্থাৎ ঘাসফড়িং এর জীবন ইতিহাসে তিনটি ধাপ রয়েছে: ডিম --> নিম্ফ -->পূর্ণাঙ্গ প্রানী ডিম ফুটে যে তরুন ঘাসফড়িং বেরিয়ে আসে তাকে নিম্ফ বলে। বহির্গঠনের দিক থেকে নিম্ফ এবং পূর্ণাংগ ঘাসফড়িং দেখতে প্রায় এক রকম,অন্ততঃমুখোপাংগ,সরলাক্ষি ও পুঞ্জাক্ষি,আ্যন্টেনি,পায়ু প্রভৃতি। অনুরুপভাবে,নিম্ফের জীবিনধারন,খাদ্যাভাস,খাদ্য ও বসতিও এক রকম।নিম্ফ ও। পূর্ণাঙ্গ ঘাসফড়িং-এ পার্থক্য হচ্ছে নিম্ফে ডানা ও জননাঙ্গ থাকে না,তা ছাড়া দেহের আকার-আকৃতি ছোট থাকে। পূর্ণাঙ্গ হলে ডানা ও জননাঙ্গে পরিস্ফুটন ঘটে দেহের আকার ও বড় হয়। সদ্য পরিস্ফুটিত নিম্ফের কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল থাকে সচ্ছ,ক্রমশ গাঢ় হয়। একেবারে প্রাথমিক পর্যায়ের এ নিম্ফ একটু বড় হলে বহিঃকঙ্কাল আটসাট হয়ে দেহবৃদ্ধি রহিত করে দেয়। তখন দেহবৃদ্ধি স্বাভাবিক রাখতে পুরনো বহিঃকঙ্কাল মোচন প্রক্রিয়ায় ত্যাগ করে ২য় ধাপে নিম্ফে পরিণত হয়। পরবর্তীতে আরও ৩ বার খোলস মোচনের পর পূর্ণাঙ্গ ঘাসফড়িং-এ রূপান্তরিত হয়। দ্বিতীয় ধাপের নিম্ফে ক্ষুদ্রাকায় ডানা প্যাড থেকে ডানা সৃষ্টির সূএপাত ঘটে। প্রতিবার খোলস মোচনের পর নিম্ফ দেখতে ছোট আকৃতির পূর্ণাঙ্গ ঘাসফড়িং-এর মতো দেখায়। তা ছাড়া, এদের পরিস্ফুটন দশায় কোনো বিশ্রাম দশাও নেই। পঞ্চমবার খোলস মোচনের মাধ্যমে নিম্ফ পরিণত ঘাসফড়িং হয়ে উঠে। ঘাসফড়িং-এর রূপান্তর সম্পন্ন হতে প্রায় দু'মাস সময় লাগে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের রেখাচিত্রটি বিশ্লেষণ কর।
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর