উদ্দীপকের হৃদপিন্ডের গঠন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রেখাচিত্রের মাধ্যমে রুইমাছের হৃদপিন্ডকে বুঝানো হয়েছে। নিচে এর গঠন ব্যাখ্যা করা হলো: ১. সাইনাস ভেনোসাস: এটি পাতলা প্রাচীর বিশিষ্ট উপপ্রকোষ্ঠ যা হৃৎপিণ্ডের পৃষ্ঠদেশে অবস্থিত। ২. অ্যাট্রিয়াম: এটি পেরিকার্ডিয়াল গহ্বরের সম্মুখ পৃষ্ঠভাগে অবস্থিত পাতলা প্রাচীরবিশিষ্ট বৃহত্তম প্রকোষ্ঠ ৷ ৩. ভেষ্ট্রিকল: এটি হৃৎপিণ্ডের সর্বশেষ প্রকোষ্ঠ। পেরিকার্ডিয়াল গহ্বরের অঙ্কীয় দেশে অবস্থিত। ৪. বাল্বাস আর্টারিওসাস: রুই মাছের হৃৎপিণ্ডে কোনাস আর্টারিওসাস নেই। তার পরিবর্তে বাল্বাস আর্টারিওসাস নামক একটি গঠন দেখা যায় যা মূলত ভেন্ট্রাল আ্যাওর্টার স্ফীত হওয়া গোড়া বা মূল। এটি হৃৎপিন্ড থেকে ভেন্ট্রাল আ্যাওর্টায় রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে। রুইমাছের উপপ্রকোষ্ঠ ও প্রকোষ্ঠগুলোর সংযোগ ছিদ্রে কপাটিকা থাকে। কপাটিকাগুলো হলো- ১. সাইনো-আট্রিয়াল কপাটিকা: সাইনাস ভেনোসাস ও অ্যাট্রিয়ামের মাঝে অবস্থিত ছিদ্রপথে এ কপাটিকা থাকে । ২. আ্যাট্রিও-ভেন্ট্রিকুলার কপাটিকা: আ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকলের মাঝে অবস্থিত আ্যাট্রিও-ভেন্ট্রিকুলার ছিদ্রপথে এ কপাটিকা অবস্থান করে । ৩. ভেন্ট্রিকুলো-বাল্বাস কপাটিকা: এটি ভেন্ট্রিকল ও বাল্বাস আ্যাওর্টার মাঝে অবস্থিত কপাটিকা ৷
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের হৃদপিন্ডের গঠন ব্যাখ্যা কর।
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর