প্রাণিদেহে উদ্দীপকের 'Q [গণিত] চিহ্নিত অংশের তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'Q [গণিত] চিহ্নিত অংশটি হচ্ছে Hydra-র দেহগহ্বর সিলেন্টেরন। Cnidaria পর্বের প্রাণীদের দেহের কেন্দ্রস্থলে এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস দ্বারা পরিবেষ্টিত একমাত্র দেহ গহ্বরকে সিলেন্টরন বলে। এটি Hydra-র দেহের কেন্দ্রভাগে অবস্থাত ফাকা গহ্বর বিশেষ। নিচে Hydra-র দেহে সিলেন্টেরন এর তাৎপর্য বিশ্লেষণ করা হলো: Cnidaria জাতীয় প্রাণীদের পৌষ্টিকনালি এবং দেহগহ্বর উভয়ের কাজই সিলেন্টেরনের মাধ্যমে সম্পাদিত হয়। এই গহ্বর খাদ্য পরিপাকসহ শ্বসন, রেচন, খাদ্যসার পরিবহন, বর্জ্য পদার্থ নিষ্কাশন প্রভৃতি শরীরবৃত্তীয় ক্রিয়াকলাপে অংশ গ্রহণ করে। সিলেন্টেরনে গৃহীত খাদ্যবস্তু ফ্লাজেলাযুক্ত ও ক্ষণপদযুক্ত পুষ্টি কোষগুলোর সহায়তায় বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় পরিপাক সম্পন্ন হয়। এই কোষগুলোর ফ্লাজেলা সঞ্চালনের ফলে পানির আবর্তনের সঙ্গে অপাচ্য খাদ্যাংশ এবং বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন বিভিন্ন বর্জ্য পদার্থসমূহ মুখছিদ্রের মাধ্যমে দেহের বাইরে নিষ্কাশিত হয়। এ কারনে সিলেন্টেরনকে পরিপাক সংবহন গহ্বর বা গহ্বর বলে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
প্রাণিদেহে উদ্দীপকের 'Q চিহ্নিত অংশের তাৎপর্য বিশ্লেষণ কর।
উদ্দীপক

Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর